1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

গাজীপুরের সাংবাদিক হ*ত্যার ঘটনায় জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিরেন দাস(ব্যুরো প্রধান)জয়পুরহাট
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

নিরেন দাস(ব্যুরো প্রধান)জয়পুরহাট

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে মারাত্বকভাবে আহত করার প্রতিবাদে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলার সাংবাদিকরা। শনিবার দুপুরে শহরের জিরো পয়েন্টে জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ সভাপতি মাশরেকুল আলম, সহ সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ন সাধারণ সম্পাদক শামীম কাদির, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম, সাহাবুদ্দিন, আব্দুল আলিম ও মোয়াজ্জেম হোসেনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দরা ।

বক্তারা বলেন, শতশত মানুষের সামনে একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা ও একজনকে গুরুতর আহত করা হলো। দ্রুত বিচার আইনে এর সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া না হলে সাংবাদিকরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com