1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় দু পক্ষের সংঘর্ষে নিহত ১ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রাম-কক্সবাজার সড়কে আতংকের নাম পটিয়ার টিআই ফারুক। বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক ক্ষতিগ্রস্ত পুলিশদের ২৪ লক্ষ টাকার চেক বিতরণ: সিএমপি  ঝিকরগাছা হাসপাতালে মত বিনিময় সভা অনুষ্ঠিত থানচিতে এক নারীর রহস্যজনক মৃত্যু  বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাফেনীতে মপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ৫ নির্দেশনা চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রামপুরে এলিনের উদ্যোগে ইফতার মাহফিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন

রাজস্থলীতে প্রেসক্লাব গণমাধ্যম কর্মীদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ 

নুসরাত জাহান নিশু,,রাজস্থলী সংবাদদাতা। 
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

নুসরাত জাহান নিশু,,রাজস্থলী সংবাদদাতা।

 

রাঙ্গামাটির কাপ্তাই জোনের অধিনস্ত বাঙ্গালহালিয়া সেনাক্যাম্পে শনিবার (১৬ আগস্ট) সকালে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন প্ল্যাটফর্মের ৯ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজস্থলী সেনা ক্যাম্পের ক্যাম্প অধিনায়ক মেজর মোঃ জিয়াউর রহমান। তিনি বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য পারস্পরিক পরিচিতি, বোঝাপড়া এবং রাজস্থলী উপজেলার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা জোরদার করা।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পেশাদার, নিরপেক্ষ ও সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ একটি বাহিনী। দেশের সংকটময় সময় কিংবা রাষ্ট্র কর্তৃক অর্পিত যে কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সেনাবাহিনী অতীতেও নিষ্ঠার সাথে কাজ করেছে এবং বর্তমানেও দেশের সার্বিক স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

সাম্প্রতিক সময়ে গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা নিয়ে তিনি বলেন, এ প্রেক্ষাপটে গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম, যার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তি রোধ এবং সত্য প্রতিষ্ঠা করা সম্ভব। সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে নিরপেক্ষ তথ্য উপস্থাপন এবং জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য সেনাবাহিনীকে জানাতে অনুরোধ জানানো হয়।

 

উপস্থিত গণমাধ্যমকর্মীরা সেনাবাহিনীর এ সৌহার্দপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদি। এ সম্পর্ক রাঙ্গামাটি জেলার রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে স্থিতিশীলতা ও অগ্রগতিতে একটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে সকলে একমত পোষণ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com