1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

রংপুরের পীরগাছায় ট্রেনের বগি লাইনচ্যুত, আটকা ১০ ট্রেন।

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

 

রংপুরের পীরগাছায় পদ্মরাগ কম্পিউটার ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে, ফলে লালমনিরহাট-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

 

তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পীরগাছা রেল ষ্টেশনের উত্তর পাশে পয়েন্টের কাছে এ ঘটনা ঘটে।

 

স্টেশন সুত্রে জানা যায়, বেলা ১২টার দিকে লালমনিরহাট গামী পদ্মরাগ কম্পিউটার ট্রেনটি ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সাথে ক্রসিং এর জন্য পীরগাছা রেলস্টেশনে ২নং লাইনে অবস্থান করে। ক্রসিং শেষে সেটি লালমনিরহাটের উদ্দেশ্যে গমনের জন্য লাইন পরিবর্তন করার সময় একটি পয়েন্ট ভেঙে গিয়ে ট্রেনটির ৬টি বগি লাইনচ্যুত হয়ে যায়।

ঘটনার সময় যাত্রীরা আতংকিত হয়ে পড়ে এবং দ্রুত ট্রেন থেকে নেমে পড়ে। পরে সেখানে উৎসুক জনতা ভীড় জমে যায় ।

স্থানীয় লোকজন ও স্টেশন সুত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে স্লীপার পরিবর্তন করা হয়নি। গত দুই দিনের বৃষ্টিতে স্লীপার নষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।

 

এ বিষয়ে পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ আলী বলেন, দুই নং লাইন থেকে পযেন্ট পরিবর্তন করে এক নং লাইনে ট্রেন ওঠার সময় এ ঘটনা ঘটে।

বর্তমানে এ রুটে উভয় পাশে ৫টি করে ১০টি ট্রেন আটকা পড়েছে।

বামনডাঙ্গা-গাইবান্ধার মধ্যে রংপুর এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, বগুড়া কম্পিউটারসহ ৫টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা রয়েছে।

এদিকে উদ্ধার কাজে জড়িত কর্মীরা জানান, সব বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে দুই দিন সময় লাগতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী মো. শিপন আলী বলেন, আমরা ঘটনাস্থলে আছি,আমাদের রিলিফ ট্রেন এসেছে।

দ্রুত সময়ে উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা রাখি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com