1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

বাংলাদেশে প্রায় ৩১ হাজার ৫৪৬টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে….রংপুরে অতিরিক্ত আইজিপি।

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

অতিরিক্ত আইজিপি, র‌্যাব ফোর্সেস’র মহাপরিচালক একেএম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি বলেন, বাংলাদেশে এবার ৩১ হাজার ৫৪৬টি পূজা মণ্ডপে পূজা উৎযাপন হতে যাচ্ছে।

এই পূজা যাতে সুন্দরভাবে সুন্দর পরিবেশে পরিচালিত হয় সেই লক্ষে আইশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২ টায় রংপুর মহানগরীর নবাবগঞ্জ বাজার তালতলা রোডস্থ করুনাময়ী কালীবাড়ি মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় র‌্যাব ফোর্সেস’র মহাপরিচালক বলেন, আমরা সতর্ক আছি ও থাকবো, যারা পূজা মণ্ডপের দায়িত্বে আছে ও কাজ করছে তাদের অনুরোধ করবো যাতে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করে।

সকলে যদি সহযোগীতা করি তবে অসুস্থ মনমানুষিকতার লোক কোন প্রকার সুযোগ পাবেনা।

একেএম শহিদুর রহমান বলেন, আমরা আশা করছি অসম্প্রদায়িক বাংলাদেশে এই উৎসবটি সুন্দরভাবে পরিচালিত হবে। আগামী ২৮ তারিখ থেকে পূজার মূল কার্যক্রম শুরু হবে।

আজ ২৩ তারিখ আগামী ২৪ তারিখ থেকে র‌্যাব-পুলিশ মাঠ পর্যায়ে সতর্ক অবস্থায় থাকবে। এবারের পূজায় র‌্যাব-পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও মাঠে থাকবে।

 

পরিদর্শনকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম, র‌্যাব-১৩’র অধিনায়ক মনজুর করিমসহ পুলিশ ও র‌্যাবে উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com