1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

কালীগঞ্জে শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময়

 মো: মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।  
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

মো: মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কালীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে কালীগঞ্জ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের নিয়ে নিজ কার্যালয়ে মতবিনিময় সভায় মিলিত হন। এই সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার মিত্র ভজন, সাধারণ সম্পাদক জীবন ধর, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ আচার্য্য উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৪২ স্থানে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলা ব্যাপী নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। প্রত্যেক মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে প্রত্যেকটা মন্দির সিসিটিভির আওতায় আনা হয়েছে। পূজার সময় ইভটিজিং বা কিশোর গ্যাং এর তৎপরতা বৃদ্ধি না পায় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। কেউ যেন পুজোতে গুজব সৃষ্টি করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপূজা চলাকালীন সময়ে নির্বিঘ্নে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ প্রকাশের ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই-বাছাই করে প্রচার করা উচিত। কোনো ভুল তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়। তিনি আরও উল্লেখ করেন, দুর্গাপূজা চলাকালীন সময়ে নির্বিঘ্নে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তথ্য সংগ্রহ করে থানা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সকল শ্রেণি পেশার মানুষের সহাবস্থানে সকলের সহযোগিতায় এই পূজা উদযাপন করবো। অতীতের যেকোনো সময়ের চেয়ে অধিক সাহসিকতার সাথে সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গোৎসব পালন করতে পারেন সে ব্যাপারে বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com