1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

শাহআমানতে ৯০ হাজার দিরহামসহ যাত্রী আটক পতেঙ্গা থানায় মামলা

আবুল কালাম চট্টগ্রাম
  • প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

আবুল কালাম চট্টগ্রাম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এয়ার এরাবিয়ার G9-521 ফ্লাইট যোগে রাতে শারজাহ গমনেচ্ছুক এক যাত্রী কে আটক করে তার কাছ থেকে ৯০ হাজার ইউএই দিরহাম উদ্ধার করা হয়েছে। এসব দিরহাম বাংলাদেশি ২৭ লাখ টাকা বা ২৩ হাজার ৬৮৪ ডলারের সমান।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং বিমানবন্দর শুল্ক গোয়েন্দা যৌথভাবে তাকে আটক করা হয়। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বোয়ালখালীর মোহাম্মদ কায়সার হামিদ নামের ওই যাত্রীকে বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক এ্যান্টি হাইজ্যাকিং গেইটে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি এয়ার এরাবিয়ার G9-521 ফ্লাইট যোগে রাতে শারজাহ গমনেচ্ছুক ছিলেন।

বিমানবন্দর শুল্ক গোয়েন্দা উক্ত যাত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পতেঙ্গা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
উদ্ধার করা বিদেশি মুদ্রাগুলো শুল্ক গোয়েন্দার মাধ্যমে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে, যা পরবর্তীতে সরকার কর্তৃক জব্দ হবে।

উক্ত যাত্রী বৈদেশিক মুদ্রা নীতিমালা অনুযায়ী নির্ধারিত পরিমাণের (১ বছরে সর্বোচ্চ ১২ হাজার ইউএস ডলার বা এর সমমূল্যের অন্য কোনো বৈদেশিক মুদ্রা) বেশি বৈদেশিক মুদ্রা নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করায় তার কাছে পাওয়া সমুদয় বৈদেশিক মুদ্রা যাত্রীসহ আটক করা হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com