1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মিছিলে প্রতিপক্ষের হামলা

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

৬ষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আশরাফী মেহেদী হাসান এর দোয়াত কলম প্রতীকের শান্তিপূর্ণ মিছিলে অপর চেয়ারম্যান পদপ্রার্থী আমজাদ হোসেন স্বপনের সমর্থকদের অতর্কিত হামলায় দুইজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার মোক্তারপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান এর সমর্থকেরা দোয়াত কলম প্রতীকের শান্তিপূর্ণ মিছিল বের করে। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে অপর চেয়ারম্যান পদপ্রার্থী আমজাদ হোসেন স্বপনের সমর্থক স্থাণীয় সন্ত্রাসী সামসুল আলম, মেহেদী হাসান, সামির হোসেন, শামীম হোসেন, ইজারুল ইসলাম, ফয়সাল, শরীফ, রায়হানসহ অজ্ঞাত ব্যক্তিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় স্থাণীয় ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন মাষ্টার এবং ইবনে মো. ফখরুল ইসলাম ফরিদ গুরুতর জখম হয়। স্থাণীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারজ জন্য ভর্তি করে।
এ বিষয়ে মোক্তারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. শরিফুল ইসলাম তোরণ বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আশরাফী মেহেদী হাসান এর দোয়াত কলম প্রতীকের শান্তিপূর্ণ মিছিলে আমজাদ হোসেন স্বপনের স্থাণীয় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে কয়েকজনকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত জসিম উদ্দিনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com