1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

লামায় এএসআই ইমরানের মর্মান্তিক মৃত্যু

মোঃ মোরশেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৩৬৪ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী

 

বান্দরবানের লামা উপজেলার ফাইতং পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইমরান শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাঁকে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, “আমি খবরটি শুনেছি—তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আমি ঘটনাস্থলের দিকে যাচ্ছি।”

 

সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এএসআই ইমরান ছিলেন দায়িত্বশীল, সদালাপী ও কর্মনিষ্ঠ একজন পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com