1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

বন্ধুত্বে বিবস্ত্রে ভিডিও, প্রতারণা চক্রের আটক -৭ l ভিকটিম উদ্ধার

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

সিএমপি বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে বন্ধুত্বের ফাঁদে ফেলে বিবস্ত্র করে ভিডিও-ধারণ করে প্রতারণা চক্রের ০৭ সদস্য গ্রেফতার ও অপহৃত আরও একজন ভিকটিম উদ্ধার।

২৭ এপ্রিল সিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায়। গত ২৬ এপ্রিল থানাধীন রূপনগর আবাসিকে অভিযানে আদনান ভিলার ৩য় তলাস্থ অভিযুক্তদের ভাড়া বাসা হতে আসামিদের আটক করা হয়। এ সময় কর্ণফুলী এলাকার অপর একজন ভিকটিম মোঃ আরমান (২৩)-কে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে।

বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার বিষয়টি বায়েজিদ বোস্তামী থানার চৌকস অভিযানে আসামিদের আটক করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়,বাদী ডিগ্রি ২য় বর্ষের ছাত্র শ্রীকান্ত শীল (২১) অভিযোগ করেন যে, মোঃ আসিফ (২৩) নামের অভিযুক্তের সহিত ঘটনার ৩/৪ দিন পূর্বে ইমু অ্যাপের মাধ্যমে পরিচয়ের বন্ধুত্বের একপর্যায়ে আসিফ বাদীকে তার সাথে দেখা করতে বলে। বাদী গত ২৫এপ্রিল রাত ৮টায়, রূপনগর আবাসিক গেইটের সামনে গেলে অভিযুক্ত আসিফ বাদীকে কৌশলে একটি ভাড়া বাসায় নিয়ে যায়।

এ-সময় ঘটনাস্থলে পূর্বে থেকে আরও ০৪ জন পুরুষ ও ০২ জন মহিলা উপস্থিতিতে বাদী বাসায় ঢুকার সাথে সাথে সকল অভিযুক্তরা বাদীকে মারধর করে ব্যবহৃত মোবাইল ফোনটি ও নগদ ১,৪৫০/- টাকা নিয়ে নেয় এবং বাদীকে জোরপূর্বক উলঙ্গ করে।

অভিযুক্ত আসিফ নিজে ভিডিও ধারণ করে বাদীর নিকট ১,০০,০০০/- টাকা চাঁদা’সহ চাঁদা না দিলে বাদীর উলঙ্গ ভিডিও সমাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। বাদী তার আত্মীয়-স্বজনের নিকট টাকা চেয়ে না পেলে অভিযুক্তরা বাদীকে বাসা থেকে বের করে একটি সিএনজিতে উঠিয়ে দেয়।

বাদীর মামলা নং-৪৮, তাং-২৭/০৪/২০২৪ইং, ধারা- ৩২৩/৩৪৭/৩৮৫/৩৮৬ পেনাল কোড ১৮৬০ তৎসহ পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/৮(২) রুজু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com