1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

লামা রিসোর্ট মালিক সমিতির উদ্যোগে সচিবকে আনুষ্ঠানিক অভ্যর্থনা

নিজস্ব প্রতিনিধি : মোঃ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

লামা রিসোর্ট মালিক সমিতির উদ্যোগে সচিবকে আনুষ্ঠানিক অভ্যর্থনা
নিজস্ব প্রতিনিধি : মোঃ মোরশেদ আলম চৌধুরী
বান্দরবানের লামা মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ আব্দুল খালেক–কে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছে লামা রিসোর্ট মালিক সমিতি। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫ইং) সকালে সচিবের আগমণ উপলক্ষে সমিতির উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে স্বাগত জানান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহাম্মদ, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, রিসোর্ট মালিক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা জানান, পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা, নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত হলে পর্যটন শিল্প আরও বিকশিত হবে এবং স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান বৃদ্ধি পাবে।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন,
“লামা ও পার্বত্য এলাকার পর্যটন খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সরকার পর্যটনবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। আইন-শৃঙ্খলা, পরিবেশ সংরক্ষণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় দায়িত্বশীলভাবে কাজ করছি। স্থানীয় উদ্যোক্তাদেরও এই খাতে সৎভাবে বিনিয়োগ ও সেবার মান বজায় রাখার আহ্বান জানাই।”
এসময় বক্তারা পর্যটন খাতে সমন্বিত উদ্যোগ, মানসম্মত সেবা, পরিবেশবান্ধব ব্যবস্থাপনা এবং নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অভ্যর্থনা শেষে সচিব মোঃ আব্দুল খালেক মিরিঞ্জা পর্যটন স্পট ও আশপাশের উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com