1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

উখিয়ার জালিয়াপালং যুবকের ঘুষিতে ৫০বছরের বৃদ্ধ মৃত্যু।

জাহাঙ্গীর আলম উখিয়া।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

উখিয়ার জালিয়াপালং যুবকের ঘুষিতে ৫০বছরের বৃদ্ধ মৃত্যু।

জাহাঙ্গীর আলম উখিয়া।
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এক মর্মান্তিক ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সামান্য কথা কাটাকাটির জেরে এক যুবকের একাধিক ঘুষি ও ইটের আঘাতে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।

নিহত ব্যক্তি হলেন জালিয়া পালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দীঘির বিল এলাকার বাসিন্দা মিয়াজী আব্দু রশিদের ছোট ছেলে সৈয়দ হোসন (৫০)। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে তিনি স্থানীয় একটি দোকানে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় বখাটে যুবক রিফাত (২১) এর সঙ্গে তার সামান্য কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে রিফাত হঠাৎ করে দোকানের ভেতরেই সৈয়দ হোসনের মুখে ইট দিয়ে আঘাত করে এবং এলোপাতাড়ি ঘুষি মারতে থাকে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সৈয়দ হোসন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। জনসম্মুখে সংঘটিত এই হত্যাকাণ্ডে এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত খুনি রিফাতকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলছেন, বখাটে ও মাদকাসক্ত যুবকদের লাগাম না দিতে পারলে সমাজে এ ধরনের সহিংসতা আরও বাড়বে।
এলাকাবাসী ও সচেতন মহল অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উঠতি বয়সী যুবসমাজকে এখনই মাদক ও অপরাধের পথ থেকে ফিরিয়ে না আনলে সমাজের অবক্ষয় আরও গভীর হবে।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com