1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

পটুয়াখালী ১ আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ডের প্রার্থী গৌতম চন্দ্র শীল। 

এস আল-আমিন খাঁন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

পটুয়াখালী ১ আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ডের প্রার্থী গৌতম চন্দ্র শীল।

এস আল-আমিন খাঁন, স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১১১ পটুয়াখালী-১-(সদর-মির্জাগঞ্জ-দুমকি)-আসনে প্রগতিশীল রাজনৈতিক জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে মনোনীত প্রার্থী পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠীর কৃতি সন্তান জুলাই আন্দোলনের ফ্রন্ট লাইনের অন্যতম জুলাই যোদ্ধা গৌতম চন্দ্র শীল মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ জাসদ এর প্রতীক মোটর গাড়ির পক্ষে ২৭ ডিসেম্বর শনিবার বেলা ১১ টার সময় মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর পটুয়াখালী জেলা সমন্বয়কারী জহিরুল আলম সবুজ, শ্রমিক নেতা সানাউল্লাহ তালুকদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর নেত্রী প্রভা পরশমণি, এস. এম. ফোরকার, সাগর দে প্রমুখ।

তিনি পটুয়াখালী-১ আসনে মনোনীত হওয়ায় সিপিবি, বাসদ, বাংলাদেশ জাসদসহ ৮টি প্রগতিশীল রাজনৈতিক দল নিয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এলাকার সম্মানিত ভোটারবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উল্লেখ্য, বাম জোট ও বাংলাদেশ জাসদের সমন্বয়ে প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের নির্বাচনী রাজনৈতিক জোট “গণতান্ত্রিক যুক্তফ্রন্ট”। গৌতম চন্দ্র শীল কেন্দ্রীয় ছাত্র সংগঠন বিসিএল এর সভাপতি ও তরুন উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি পটুয়াখালী-১ আসনের সর্বস্তরের ভোটার সাধারণের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com