1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
কিশোর গ্যাংয়ের মহড়া গ্রুপের’ ১১ সদস্য গ্রেফতার অস্ত্রসহ ধরা ইমন সাংস্কৃতিক একাডেমি হতে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা,  নিহত স্বামী স্ত্রী আহত ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার স্বর্ণালি স্মারক কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা ফরিদপুরে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির পরিচিতি সভা অনুষ্ঠিত। সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষন করা হবে: ভূমিমন্ত্রী  কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার মজুদ ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরব আমিরাতের মন্ত্রী বলেছেন খাদ্য সরবরাহ স্থিতিশীল, বাসিন্দাদের মজুত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। চট্টগ্রামে চাঞ্চল্যকর পলাতক সন্ত্রাসী অস্ত্রধারী হত্যা মামলার আসামি ‘গলাকাটা বাচা’ গ্রেফতার সুস্বাদু রসালো ও মিষ্টি তরমুজ চেনার পাঁচ উপায়

বায়েজিদে অজ্ঞাতনামা হাত পা বিচ্ছিন্ন যুবকের পরিচয় শনাক্ত

মোঃ মাসুদ
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের বিচ্ছিন্ন দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বায়েজিদ থানার পশ্চিম শহীদনগরের রংধনু গলিতে পলিথিনে মোড়ানো অবস্থায় এসব দেহাংশ উদ্ধার করা হয়।

হাত-পা বিচ্ছিন্ন যুবকের আঙুলের ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণে নিহতে পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ জানায়, উদ্ধার করা হাত ও পা থেকে ধারণা করা হচ্ছে—যুবকটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার হাত ও পায়ের রগ কাটা ছিল। তবে এখনো পর্যন্ত নিহতের দেহের বাকি অংশ উদ্ধার করা সম্ভব হয়নি।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর দেহাংশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের একটি সূত্র জানায়, উদ্ধার করা হাতের আঙুলের ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ করে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে তার বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

পুলিশ আরও জানায়, নিহত যুবকের দেহের বাকি অংশ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com