1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদুল ফিতর উপলক্ষে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন এর শুভেচ্ছা পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম  গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ  কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পটুয়াখালীতে নিষিদ্ধ মাদক পপি সীড সহ বিপুল পরিমান চোরাই মাল জব্দ- রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার। ঈদুল ফিতর উপলক্ষে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন এর শুভেচ্ছা পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম মানবতার কল্যাণে ১৬তম খতমে কোরআন ও ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

বায়েজিদে অজ্ঞাতনামা হাত পা বিচ্ছিন্ন যুবকের পরিচয় শনাক্ত 

মোহাম্মদ মাসুদ 
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

 

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের বিচ্ছিন্ন দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বায়েজিদ থানার পশ্চিম শহীদনগরের রংধনু গলিতে পলিথিনে মোড়ানো অবস্থায় এসব দেহাংশ উদ্ধার করা হয়।

 

হাত-পা বিচ্ছিন্ন যুবকের আঙুলের ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণে নিহতে পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

পুলিশ জানায়, উদ্ধার করা হাত ও পা থেকে ধারণা করা হচ্ছে—যুবকটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার হাত ও পায়ের রগ কাটা ছিল। তবে এখনো পর্যন্ত নিহতের দেহের বাকি অংশ উদ্ধার করা সম্ভব হয়নি।

 

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর দেহাংশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশের একটি সূত্র জানায়, উদ্ধার করা হাতের আঙুলের ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ করে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে তার বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

 

পুলিশ আরও জানায়, নিহত যুবকের দেহের বাকি অংশ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com