1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ভোজ্যতেলের অবৈধ মজুদ ও জালিয়াতি রোধে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান বিপুল পরিমাণ তেল জব্দ ও জরিমানা স্বৈরাচারের তাণ্ডব আর হুমকি যেন থামছে না  সোনাগাজীতে দুর্ধর্ষ প্রতারক কামালের জালিয়াতি উৎসব ভুয়া এনআইডিতে দলিল রেজিস্ট্রি বেরিয়ে এলো থলের বিড়াল কালিয়াকৈরে স্ট্যাম্পে বন বিভাগের জমি বিক্রি ও নেপথ্যে আমিন ভাঙ্গারি চক্র নির্বিকার প্রশাসন *সিএমপির আকবরশাহ থানার চেকপোস্ট কার্যক্রমে ১৫ (পনের) কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারি গ্রেফতার ছামুদরিয়া ঘাটে ‘Y’ টাইপ সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা একটি সেতুই বদলে দিতে পারে দক্ষিণ চট্টগ্রামের চিত্র ছুদু চৌধুরীর বাড়িতে হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলাম রহমান এর মাইজভান্ডার দরবারে পবিত্র বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত ইমন সাংস্কৃতিক একাডেমি হতে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত কিশোর গ্যাংয়ের মহড়া গ্রুপের’ ১১ সদস্য গ্রেফতার অস্ত্রসহ ধরা ইমন সাংস্কৃতিক একাডেমি হতে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

মিঠাপুকুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। 

অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর সেন্ট মেরীস আদিবাসী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় গতকাল শনিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

দিবসকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে  বর্ণাঢ্য শোভাযাত্রা বলদীপুকুর ক্যাথলিক মিশন প্রাঙ্গন হতে বলদীপুকুর শহিদ মিনার পযর্ন্ত গিয়ে শেষ হয়।

এরপর শহিদ মিনারে শহিদদের প্রতি বিন্ম্র শ্রদ্ধা জ্ঞাপন শেষে  বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন,শপথ বাক্য পাঠ, চিত্রাংকন প্রতিযোগীতা, বাংলা ভাষার পাশাপাশি আদিবাসীদের নিজস্ব মাতৃভাষায় ছড়া,গান,

কবিতা, নাচ ও দেওয়ালিকা প্রতিযোগীতায় বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা অংশগ্রহন করেন।

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ পরিচালনায় চলমান ভাষা শিখন কেন্দ্রের (এলএলসি) সদস্যদের নিজস্ব কুড়ুঁক্ষ মাতৃভাষায় গল্প,ছড়া,বাক্য,কবিতা লেখার প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন,বলদীপুকুর সেন্ট মেরীস আদিবাসী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সি.মারিয়া কস্তা, ফাদার নারায়ণ সিং,এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার মি. রনজিত কেরকেটা,এরিয়া সুপারভাইজার পলাশ এক্কা প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন, আমার ভাষা আমার পরিচয়,মজার বিষয় হলো আমি বাঙ্গালী,আমি আদিবাসী একই সূত্রে আমরা বাংলাদেশে বাস করি।

আমাদের নিজেদের নিজস্ব মাতৃভাষা রয়েছে বিশেষ করে আদিবাসীদের। আমরা নিজস্ব মাতৃভাষা চর্চা করবো যেন পরবর্তীতে আমাদের ভাষা ও জাতি গোষ্ঠী টিকে থাকে।

আমার আনন্দীত যে আজকে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক দিবসে বিভিন্ন মাতৃভাষায় প্রতিযোগীতায় বিজয়ী মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী,শিক্ষক, অভিভাবক, সিএমসি কমিটির সদস্য, ভাষা শিক্ষন কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com