1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন মিঠাপুকুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।  থানচিতে হাওয়ায় উড়ে গিয়ে মৃত এক যুবক  দুস্থদের ইফতার সামগ্রী প্রদান এমপি আবু সুফিয়ান:চট্টগ্রাম নতুন ব্রিজঅটো টেম্পু শ্রমিক ইউনিয়ন আমিয়াল গ্রুপের কর্ণধার সৌদি প্রবাসী ইয়াছিন মিয়ার উদ্যোগে রমজানের ২০০০ পরিবার পেল উপহার সামগ্রী  তানোরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। ০২ নং ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে সবার সহযোগিতা কামনা ইকবাল হোসেনের (ভেন্ডার) টেকনাফের নোয়াখালী পাড়া ও কচ্ছপিয়া এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় চলছে মানবপাচার: মানব পাচারকারীরা ধরাছোঁয়ার বাইরে থানচিতে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত  কুমিল্লার মেঘনা উপজেলার সাবেক তিনবারের সফল ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালনকারী, বর্তমানে মেঘনা উপজেলা মহিলা দলের সফল সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তিনি।

কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

আবদুল কাদের চট্টগ্রাম প্রতিনিধি 
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

আবদুল কাদের চট্টগ্রাম প্রতিনিধি

 

কোরআন ময় জীবনের প্রতিফলন হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত -মাননীয় মোর্শেদে আজম।

তাকওয়া, পরহেজগারিতা ও আত্মশুদ্ধি অর্জনের অবারিত সুযোগ নিয়ে উপস্থিত হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। এ মহিমান্বিত মাসেই প্রিয় রাসূল (দ.) এর উপর নাজিল হয়েছে হেদায়তময় ঐশীগ্রন্থ আল-কোরআন এবং এ মাসেই রয়েছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর।

 

এ বরকতময় মাসে অধিকহারে কোরআন তিলাওয়াত করার জন্যে রাসূলুল্লাহ (দ.) হাদিস শরীফে ইরশাদ করেছেন। কোরআনের আলোয় আলোকিত করার জন্যে খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু প্র্রবর্তন করেছেন ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল। যে মাহফিলে শুধু দেশে নয় ইউরোপ, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন স্থানের আপামর মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে।

 

প্রতি বছর আদায়কৃত হাজার হাজার খতমে কোরআন তারই সাক্ষ্য বহন করে। এ দরবারে জাহেরিভাবে কোরআন তেলওয়াত এর কর্মসূচি রয়েছে, আর অভ্যন্তরীণ পরিশুদ্ধির জন্য রয়েছে ফয়েজে কোরআনের ব্যবস্থা। কোরআনকে অন্তরে ধারণ করে কোরআনের শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করার জন্য খলিফায়ে রাসুল (দ.) হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর দর্শন যুগান্তকারী ভূমিকা পালন করছে, মাশাআল্লাহ।

 

২১ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৮ ঘটিকা হতে চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত ঐতিহাসিক খতমে কোরআন মাহফিলে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত খতমে কোরআন মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল।

 

এ বছর খতমে কোরআর মাহফিলে ১৬১৩২টি খতমে কোরআন, ৬৩৪টি তাহলিল, ৮১ টি খতমে ইউনূচ ও ৩৯ টি দরূদে সাইফুল্লাহ আদায় করা হয় ।

 

মিলাদ-কিয়াম শেষে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com