
মোঃ শহিদুল ইসলাম শহীদ
স্থানীয় ও বিভিন্ন সূত্রে জানা যায়, গত বুধবার ৪ মার্চ,২০২৬ , আনুমানিক সকাল ৮টার দিকে উপজেলার থানচি বাজার পূর্বে জেলা পরিষদের রেষ্ট হাউস সংলগ্ন বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আপছেন কয়েক দিন ধরে স্বামী স্ত্রীর পারিবারিক ঝগড়া বিবাদ এবং শারীরিক অসুস্থতা কারনে ঐ বাসায় একা বসবাস করতেন বলে জানা গেছে। তবে রহস্যের বিষয় আত্মহত্যা করা স্ত্রীকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে না নিয়ে, নিজের আরেকটি বাড়িতে নিয়ে যাওয়ার কারণ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃওয়াহিদুজ্জামান মুরাদ থেকে জানতে চাইলে তিনি বলেন ৪মার্চ সন্ধ্যার দিকে হাসপাতালের নাইট গার্ড চাই অং ম্রো এর স্ত্রী কুম পাও ম্রো আনুমানিক (৪৫),কে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষা করে মৃত ঘোষণা করেন,ওনার স্ত্রীর চোখে সমস্যা ছিল তার জন্য ছুটি নিয়েছিলেন।
এই বিষয়ে জানতে চাইলে থানচি থানার অফিসার ইনচার্জ কানন সরকার বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আত্মহত্যার আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত থানা পুলিশের একটি টিমের মাধ্যমে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মৃতদেহ উদ্ধার হওয়া নারী,বয়ক হেডম্যান পাড়ার বাসিন্দা চাই অং ম্রো এর স্ত্রী।
এই বিষয়ে জানতে চাই অং ম্রো এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে সংযোগ না পাওয়ায় মন্তব্য নেওয়া সম্ভব হয় নাই।