
বিল্লাল হুসাইন
ঝিকরগাছা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ০৫ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০ টার সময় উপজেলা হাসপাতাল সভাকক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবদুর রশিদ এর সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথী ছিলেন যশোর – ২ ( চৌগাছা -ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি তার বক্তব্যে হাসপাতালের সুস্থ ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়ন দালাল মুক্ত সেবা নিশ্চিত করা, ল্যাব টেকশিয়ান নিয়োগ, কমিউনিটি সাপোর্ট টিম তৈরি, হাসপাতালের আইন- শৃঙ্খলা বৃদ্ধি , ডেপুটেশন সমস্যা দূরীকরণ এবং জিরো টলারেন্স নীতি জারি, ক্লিনার নিয়োগে তিনি এসব কথা বলেন।
সমন্বয় সভায় বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন খাতুন।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার তদন্ত কর্মকর্তা আবু সাইদ,আবাসিক উপজেলা মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা: মেহেদী হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান, মেডিকেল অফিসার শিহাবুল ইসলাম,উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, পৌর আমীর আব্দুল হামিদ,আদ্ব- দ্বীন সকিনা মেডিকেল কলেজের পরিচালক ডা: ইমদাদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, হাসপাতালের কর্মকর্তাবৃন্দ, গণমান্যব্যক্তিবর্গ সহ সাংবাদিক বৃন্দ।
এ সমন্বয় সভা প্রত্যক মাসে একবার অনুষ্ঠিত হবে বলে জানান, কমিটির সভাপতি ও সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ।