1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
প্রবেশ করতে শুরু করে যৌথ বাহিনী। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চতর রক্ষণাবেক্ষণ কাজের দৃষ্টান্ত থানচি চিম্বুক সড়কে কাগতিয়ার সেই মহান মনিষি হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর প্রকৃত পরিচয় মোবারক নিচে তুলে ধরা হলোঃ- স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাসপাতালের ৪ জন ডাক্তার অনুপস্থিত চন্দনাইশে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গাজীপুরে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ   সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদল নেত্রী নাসরিন রহমান পপি আলীকদম–থানচি সড়ক” দৃষ্টান্ত স্থাপন করল ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন। ঝিকরগাছায় সেবা সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী শহিদুলসহ তার ভাই সন্ত্রাসী ছিনতাইকারী শাবুসহ আটক-৩: সিএমপি ডিবি (উত্তর) 

গাজীপুরে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ  

স্টাফ রিপোর্টর আশিকুর রাহমান:
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টর আশিকুর রাহমান:

 

গাজীপুরের টঙ্গী পশ্চিম এলাকায় একটি বাসার গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন নিশাতনগর এলাকায় বসবাসকারী মোঃ আলমগীর ইসলাম (বকুল) তার ব্যবহৃত Discover 125 মডেলের একটি কালো রঙের মোটরসাইকেল বাসার গ্যারেজে রেখে দেন। গত ৬ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে মোটরসাইকেলটি গ্যারেজে রাখা হয়।পরবর্তীতে ৭ মার্চ ভোর ৪টা থেকে সকাল ৮টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি বা দুর্বৃত্তরা বাসার গেটের তালা ভেঙে গ্যারেজ থেকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর NILPHAMARI-HA-14-4157। মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬২ হাজার টাকা বলে জানানো হয়েছে। মোটরসাইকেলের মালিকের স্থায়ী বাড়ি নীলফামারী জেলায়।

ভুক্তভোগী আলমগীর ইসলাম জানান, বিষয়টি প্রথমে বাসার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার তাকে অবহিত করেন। পরে তিনি ঘটনাস্থলে এসে মোটরসাইকেলটি খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। বাসার আশেপাশে সিসিটিভি ক্যামেরা থাকায় সেগুলো পর্যালোচনা করে চোর শনাক্ত করা সম্ভব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মোটরসাইকেলটি উদ্ধার এবং চোরদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com