1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
হাটহাজারীতে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার বান্দরবানে জামায়াত কর্তৃক বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম ফজলুল হক মিলনের পক্ষ থেকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ছাত্র নেতা হিমেল খাঁন জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখা কমিটির পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদল নেত্রী নাসরিন রহমান পপি বান্দরবানে জামায়াত কর্তৃক বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মশালা বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চতর রক্ষণাবেক্ষণ কাজের দৃষ্টান্ত থানচি চিম্বুক সড়কে তানোরে জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালি ও আলোচনা সভ অনুষ্ঠিত

বান্দরবানে জামায়াত কর্তৃক বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

বান্দরবানে জামায়াত কর্তৃক বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে বান্দরবানে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ ২০২৬,বিকাল ৫টায় বান্দরবান শহরের হিলভিউ কনভেনশন হলে মাহফিল অনুষ্ঠিত হওয়া ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা আমীর এস এম আবদুচ ছালাম আজাদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সরকারি ও বিরোধীদলকে একসাথে কাজ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ আসনের জাতীয় সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির সভাপতি রাজপুত্র সাচিং প্রু জেরি এমপি।তিনি বলেন, পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুল আউয়ালের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম মোস্তফা তাজ।

ইফতার মাহফিলে বান্দরবান জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবীসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রায় চার শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com