1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সংসদে স্পিকার হাফিজ ডেপুটি স্পিকার কামাল’র শপথ গ্রহণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  পুঠিয়ায় ঈদকে সামনে রেখে বাজার মনিটরিং জোরদার, জরিমানা লামা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা প্রধানমন্ত্রীর নিকট চট্টগ্রাম মহানগর ইজি বাইক ও ব্যাটারি চালিত রিক্সা চালক-মালিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দের স্বারকলিপি প্রদান গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম ফজলুল হক মিলনের পক্ষ থেকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: সালাউদ্দিন আহমেদ  রাজশাহী মোহনপুর উপজেলায় জনবান্ধব কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম দুর্যোগ সচেতনতার বার্তায় ইপসার ব্যতিক্রমী পুতুলনাট্য :নগরী ও বাঁশখালীতে জনসচেতনতায়

কালীগঞ্জে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।

 

গাজীপুরের কালীগঞ্জে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয়ের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার জামালপুর ও বাশাইর বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা মোতাবেক ৪টি মামলায় ১৮ হাজার টাকা এবং পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় ১টি মামলায় ১ হাজার মোট ৫টি মামলায় ১৯ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেছে।

দোকানে মূল্য তালিকা না টানানো ও লাইসেন্স না থাকায় ব্যবসায়ী দুর্জয় নন্দী ও মো. শামীম ভূইয়াকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ী মো. মোমেনকে ২ হাজার টাকা ও পাটজাত মোড়ক বিহীন চালের বস্তা ব্যবহার করায় চাউল ব্যবসায়ী মো. আলী আজগরকে ১ হাজার টাকা মোট ৯ হাজার টাকা ও মূল্য তালিকা বিহীন সিলিন্ডার বিক্রয় এবং লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় ছাড়পত্র না থাকার অপরাধে মো. রেজাউল হক মির্জাকে ১০ হাজার টাকা মোট ৫টি মামলায় ১৯ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার প্রত্যয় নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজ বাশাইর বাজার মোবাইল কোর্ট পরিচালনা করে আইনের বিধি না মেনে ব্যবসা পরিচালনা করার অপরাধে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com