
তাসলিমা আক্তার দৈনিক তালাশ
জুলাই বিপ্লবের পর দেশের রাজনৈতিক অঙ্গন যখন নানা কর্মসূচিতে উত্তাল, তখন জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করেছেন সাংবাদিকরা। হামলা, মারধর ও নানা ধরনের বাধার শিকার হয়েও তারা পেশাগত দায়িত্ব থেকে সরে দাঁড়াননি। সত্য তুলে ধরার দায়বদ্ধতা থেকেই তারা জনগণের পাশে থেকেছেন।
কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো—নেতা, প্রভাবশালী ব্যক্তি ও শিল্পপতিরা যখন নিজেদের প্রয়োজনে পড়েন, তখনই তারা সাংবাদিকদের খোঁজ করেন। সংবাদ প্রচার, প্রচারণা বা কোনো ঘটনার প্রচারের দরকার হলেই সাংবাদিকদের গুরুত্ব দেওয়া হয়। অথচ সাংবাদিকরা যখন আর্থিক সংকটে ভোগেন, কিংবা মাহে রমজান বা ঈদের মতো সময়ে ন্যূনতম সহমর্মিতা প্রত্যাশা করেন, তখন অনেকেই তাদের খোঁজ নেন না।
আরও দুঃখজনক বিষয় হলো—বিপদে পড়ে সাহায্য চাইলে সাংবাদিকদের ডাকা হয়, কিন্তু সমস্যা মিটে গেলে অনেক সময় একই মানুষদের মুখে শোনা যায়—“কিসের সাংবাদিক!” এই ধরনের অবহেলা ও কটূক্তি সাংবাদিক সমাজকে কেবলই হতাশ করে।
সমাজে এমন আচরণ অহরহ ঘটছে। অথচ গণমাধ্যমকর্মীরাই সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করেন। তাই প্রয়োজন সাংবাদিকদের প্রতি সম্মান, সহযোগিতা ও মানবিক আচরণ—শুধু প্রয়োজনে নয়, সব সময়।
ধন্যবাদান্তে
মোঃ আজম খাঁন
আহ্বায়ক
চট্টগ্রাম সাংবাদিক অধিকার পরিষদ(কেন্দ্রীয় কমিটি)