
এম ডি বাবুল বিশেষ প্রতিনিধি
আন্তর্জাতিক নদী কৃত্য দিবস ২০২৬ উপলক্ষে লোহাগাড়ায়
টঙ্কাবতী খালের উপর ভয়ংকর দূষিত বর্জ্য ময়লা নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে,
১৪ই মার্চ শনিবার বেলা ১১ঃ৩০ মিনিটের দিকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ রাজঘাটা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের টঙ্কাবতী ব্রিজস্থল মান্যগণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মানববন্ধনটি স্বতঃস্ফূর্তভাবে ধরিত্রী রক্ষায় আমরা ধরা গর্জন সমাজ কল্যাণ নামের একটি পরিবেশ সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত হয় ।
এ সময় বক্তারা বলেন নদী বাঁচলে বাঁচবে পরিবেশ আর পরিবেশ বাঁচলেই বাঁচবে মানুষ আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে লোহাগাড়া টাঙ্কাবতীর উপর ২০১৮ সাল থেকেই ময়লা নিক্ষেপ লোহাগাড়া শহরের হাসপাতালের ভয়ংকর বর্জ্য বিভিন্ন দূষিত মরা পশু কুকুর পচা টঙ্কাবতী নদীতে এমন বিষাক্ত ময়লা গুলি ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছে, এবং এখান থেকে অগ্রি সূত্রপাত সে আগুনের বিষাক্ত ধোয়া দুর্গন্ধ মানুষের নাক দিয়ে প্রবেশ করে বৃদ্ধ এবং শিশুদের প্রচন্ডভাবে আঘাত করছে ফুসফুসে অবিলম্বে টঙ্কাবতী নদী বাঁচাতে এবং পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং অনতিবিলম্বে এখান থেকে ময়লার ডাস্টবিন অবসারণের দাবি জানান।

স্থানীয়রা এই ময়লার দুর্গন্ধ অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে ক্ষুভে ফুসছে, তানিয়ারা বলেন আমরা আওয়ামী লীগ শাসনের আমলেও এই ডাস্টবিনের বিষয়ে ২০২৩ সালে মানববন্ধন করেছিলাম সবাই একত্রিত হয়ে নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দিয়েছিলাম পরবর্তীতে এই ডাস্টবিন কিছুদিন ময়লা ফেলা থেকে বিরত ছিল এরপর সরকার পতনের পর পুনরায় আবারো কঙ্কাবতীর উপর শোষণ নতুন করে শুরু হয় আমরা এর প্রতিকার চাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাস্তাটার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ পরিবেশপ্রেমী মোহাম্মদ আরিফুল্লাহ, সমাজসেবক মুক্তার হোসেন মানবাধিকার ও সংবাদকর্মী আন্তর্জাতিক সোশ্যাল ব্যক্তিত্ব মোঃ বাবুল মিয়া,গর্জন সমাজ কল্যাণ সংস্থার সদস্য ও গর্জন ইয়ুথ উইং এর সভাপতি মো:রাহিক বিন রুহুল আমিন। পরিবেশপ্রেমী মোঃ ফিরোজ, রাজনীতিবীদ মোহাম্মদ শাহজাহান ,মোহাম্মদ আবুল কালাম শাহাবুদ্দিন মোঃ ফারুক সওদাগর, মোহাম্মদ সাঈফ, মোহাম্মদ ফারুক
এ ছাড়া উপস্থিত ছিলেন গর্জন ইয়ুথ উইং ও চুনতি রক্ষায় আমরা এর সদস্য বৃন্দ।