1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
পরিচ্ছন্ন কর্মচারীর ঈদ উপহারে রেকর্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের চমক ! চসিক ইতিহাসে প্রথম  মাধবপুর থানার ওসি মাহবুব মোর্শেদ কে পুলিশ লাইনে সংযুক্ত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আমীরে জামায়াতের অভিনন্দন কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ  চট্টগ্রাম রক্তদাতা ইমার্জেন্সি গ্রুপের ফ্রিতে ইফতার বিতরণ কর্মসূচি।   সামাজিক উদ্যোগ জোরদারে এসএএফই (SAFE) কমিটির আত্মপ্রকাশ ও কর্মশালা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রেজিস্ট্রেশন নম্বর এস-১৪৫১৭ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন সাংবাদিকদের ঐক্য ও কল্যাণের প্রত্যয়ে সিআরএফের দোয়া ও ইফতার মাহফিল কক্সবাজারে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের জেলা কমিটি ঘোষণা আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে লোহাগাডা টঙ্কাবতী খালে ময়লা নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

সাংবাদিকদের ঐক্য ও কল্যাণের প্রত্যয়ে সিআরএফের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি

পবিত্র মাহে রমজানের আধ্যাত্মিকতা, সংযম ও মানবিকতার বার্তা ধারণ করে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত উন্নয়ন এবং ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ আয়োজনটি ছিল প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।

 

শনিবার (১৪ মার্চ) বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর এশিয়ান এসআর হোটেলে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সিআরএফ সদস্যরা অংশগ্রহণ করেন।

 

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

 

এছাড়া বক্তব্য দেন সিআরএফের সিনিয়র সহ-সভাপতি আলীউর রহমান, সহসভাপতি হাসান মুকুল, নির্বাহী সদস্য সজল চৌধুরী ও মোহন মিন্টু, অর্থ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক মো. হাসান মুরাদ এবং সদস্য নুর মোহাম্মদ রানা ও রোজি চৌধুরী প্রমুখ।

 

বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাস শুধু ইবাদতের নয়, বরং পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার এক অনন্য সুযোগ।

 

সাংবাদিক সমাজের মধ্যেও ঐক্য, সততা ও দায়িত্বশীলতার চর্চা আরও শক্তিশালী হওয়া প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।

 

সভাপতির বক্তব্যে কাজী আবুল মনসুর বলেন, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সদস্যদের কল্যাণে আবাসন প্রকল্প গ্রহণের উদ্যোগ অব্যাহত রয়েছে। সদস্যদের জন্য একটি স্থায়ী আবাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ফোরাম বিভিন্নভাবে কাজ করছে।

 

তিনি আরও বলেন, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সব সময় স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করছে।

 

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং কল্যাণমূলক কার্যক্রমে ফোরাম ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সবশেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com