1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
পরিচ্ছন্ন কর্মচারীর ঈদ উপহারে রেকর্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের চমক ! চসিক ইতিহাসে প্রথম  মাধবপুর থানার ওসি মাহবুব মোর্শেদ কে পুলিশ লাইনে সংযুক্ত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আমীরে জামায়াতের অভিনন্দন কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ  চট্টগ্রাম রক্তদাতা ইমার্জেন্সি গ্রুপের ফ্রিতে ইফতার বিতরণ কর্মসূচি।   সামাজিক উদ্যোগ জোরদারে এসএএফই (SAFE) কমিটির আত্মপ্রকাশ ও কর্মশালা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রেজিস্ট্রেশন নম্বর এস-১৪৫১৭ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন সাংবাদিকদের ঐক্য ও কল্যাণের প্রত্যয়ে সিআরএফের দোয়া ও ইফতার মাহফিল কক্সবাজারে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের জেলা কমিটি ঘোষণা আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে লোহাগাডা টঙ্কাবতী খালে ময়লা নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আমীরে জামায়াতের অভিনন্দন

আব্দুল করিম বিশেষ প্রতিনিধি 
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

আব্দুল করিম বিশেষ প্রতিনিধি

ওয়ান ডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সিরিজ জয়ের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সম্মানিত আমীরে জামায়াত ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি আজ ১৬ মার্চ এক শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

 

প্রদত্ত শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, গতকাল ১৫ মার্চ রবিবার ঢাকার মিরপুর স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ওয়ান ডে সিরিজে ২-১ ব্যবধানে ঐতিহাসিক জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আমি এবং আমার দল ও দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

 

তিনি আরও বলেন, পাকিস্তানের বিপক্ষে ১৫ মার্চ এক রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের সাহসী ও মেধাবী ক্রিকেটাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস এবং দলগত ঐক্যের পরিচয় দিয়েছে। শেষ পর্যন্ত ১১ রানের জয় এবং সিরিজ নিশ্চিত করা জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

 

তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের এই নজরকাড়া পারফরম্যান্স সমগ্র দেশবাসীকে আনন্দিত ও গর্বিত করেছে। খেলাধুলার এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে।

 

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভবিষ্যতেও তাদের এই সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশের জন্য আরও গৌরব ও সুনাম বয়ে আনবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com