
মোহাম্মদ মাসুদ
হাটহাজারী উপজেলায় আনুমানিক ৪ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করলো হাটহাজারী উপজেলা প্রশাসন।
আজ ( ১৮ মার্চ) রোজ বুধবার হাটহাজারী উপজেলাধীন নন্দীরহাট এলাকায় ফতেয়াবাদ শৈলবালা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা প্রশাসন।
একটি সূত্রে জানা যায়, কিছু দিন আগে একটি চক্র সরকারি সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ করছে।
এমন খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন এসিল্যান্ডকে উক্ত খাস খতিয়ানভুক্ত জমি চিহ্নিত করে সীমানা নির্ধারণ করতে বলেন। উক্ত জমিতে অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা ভেঙে দিতে এবং অবশিষ্ট নির্মাণসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশনা প্রদান করেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, নন্দীরহাটে আনুমানিক ৪ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা হয়েছে।
উক্ত অভিযান পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।