1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ঈদে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মাঠে র‌্যাব-৭:বাড়তি নজরদারি ও টহল জোরদার ফেনীতে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটির ঈদ উপহার বিতরণ ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটি ও মাবিয়া নজির ফাউন্ডেশনের উদ্যোগে ফেনীতে ঈদ সামগ্রী বিতর কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ  রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার। দুবাইয়ে সাংবাদিকদের ইফতার মাহফিল: গুজব ও বিভ্রান্তি রোধে গুরুত্বারোপ ” ঈদ আনন্দ ভাগাভাগি করতে হবে সবার সাথে ” সাংবাদিক মো: মুক্তাদির হোসেন রামু উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর অগ্রিম পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হেলাল।  হাটহাজারীতে উপজেলা প্রশাসনের ৪ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার **পদ্মা ও মেঘনা*** ডিপোতে আকস্মিক চমক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 

ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটি ও মাবিয়া নজির ফাউন্ডেশনের উদ্যোগে ফেনীতে ঈদ সামগ্রী বিতর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি

ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটি ও মাবিয়া নজির ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে মাসব্যাপী সেহরি ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির শেষদিনে ১৮ মার্চ বুধবার
ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ৪১৩ এডভোকেট আবুলাইস লেইন, ফেনীতে
ইদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান তাহামিনা আক্তারের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক সাংবাদিক আফতাব মমিন ভূঁঞার সঞ্চালনায় বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টার সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সাংবাদিক সৈয়দ মনির আহমদ, সাধারণ সম্পাদক সাংবাদিক অরূপ চন্দ্র দাস, ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটির নির্বাহী সদস্য ফারজানা আক্তার, দৃষ্টি প্রতিবন্ধী কল্যান সমিতির সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া সবুজ।

ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটি ও মাবিয়া নজির ফাউন্ডেশন এর চেয়ারম্যান, আন্তর্জাতিক মানবাধিকার নেতা, আন্তর্জাতিক মাইগ্রেন্ট ফাউন্ডেশন এর মহাসচিব, স্কুল অব লিডারশীপ ইউএসএ কানাডা চ্যাপ্টার এর প্রেসিডেন্ট, কানাডা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ফেনীর কৃতি সন্তান এস এম হুমায়ুন কবির পাটওয়ারীর সার্বিক সহযোগিতায়
পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী সেহরি ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ শেষদিনে প্রায় শ’খানেক শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী, ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।

উল্লেখ্য ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটি ও মাবিয়া নজির ফাউন্ডেশন উদ্যোগে পুরো রমজান মাস ব্যাপী সেহেরি, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com