1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ঈদে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মাঠে র‌্যাব-৭:বাড়তি নজরদারি ও টহল জোরদার ফেনীতে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটির ঈদ উপহার বিতরণ ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটি ও মাবিয়া নজির ফাউন্ডেশনের উদ্যোগে ফেনীতে ঈদ সামগ্রী বিতর কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ  রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার। দুবাইয়ে সাংবাদিকদের ইফতার মাহফিল: গুজব ও বিভ্রান্তি রোধে গুরুত্বারোপ ” ঈদ আনন্দ ভাগাভাগি করতে হবে সবার সাথে ” সাংবাদিক মো: মুক্তাদির হোসেন রামু উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর অগ্রিম পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হেলাল।  হাটহাজারীতে উপজেলা প্রশাসনের ৪ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার **পদ্মা ও মেঘনা*** ডিপোতে আকস্মিক চমক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 

চট্টগ্রামে ঈদে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মাঠে র‌্যাব-৭:বাড়তি নজরদারি ও টহল জোরদার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

সিনিয়র ক্রাইম রিপোর্টার অরূপচন্দ্র  চট্টগ্রাম

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জননিরাপত্তা রক্ষা, জানমালের সুরক্ষা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) চট্টগ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জমিয়তুল ফালাহ পরিদর্শন শেষে র‌্যাবের পক্ষ থেকে এই প্রস্তুতির কথা জানানো হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ.আর.এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন জনবহুল এলাকায় র‌্যাবের নিয়মিত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে,বিশেষ করে অলংকার মোড়,একে খান বাসস্ট্যান্ড এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে যাত্রীরা ছিনতাইকারী, মলম পার্টি বা অজ্ঞান পার্টির খপ্পরে না পড়েন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বাসের টিকিট সিন্ডিকেট, কালোবাজারি এবং বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে র‌্যাব। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

র‌্যাব জানায়, ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ গ্রামের বাড়ি চলে যাওয়ায় শহর ও মার্কেটগুলো ফাঁকা থাকে। এই সুযোগে কেউ যেন কোনো ধরনের নাশকতা বা চুরি-ডাকাতি করতে না পারে, সেজন্য বিশেষ টহল ব্যবস্থা চালু করা হয়েছে। ঈদ পরবর্তী সময়েও সড়ক ও মহল্লাগুলোতে এই নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ঈদ জামাতকে কেন্দ্র করে যেকোনো ধরনের হামলা, নাশকতা বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী গুজব প্রতিরোধে র‌্যাব-৭ সদা প্রস্তুত রয়েছে। এছাড়া ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্র, পার্ক ও চিড়িয়াখানায় দর্শনার্থীদের হয়রানি রোধেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ‘রিজার্ভ ফোর্স’ প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

র‌্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র ঈদ-উল-ফিতর শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে এবং যেকোনো সহিংসতা দমনে তারা বদ্ধপরিকর। প্রয়োজনে সাধারণ মানুষকে র‌্যাবের কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। (টেলিফোনঃ ০৩১-২৫০০৪১৭)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com