1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হলে অর্থনীতিতে বাড়বে বাংলাদেশে অর্থমন্ত্রী  কাগতিয়া দরবার শরীফে রাউজানের সর্ববৃহৎ ঈদ জামাত পর্যটকবাহী বাস খাদে: আহত অন্তত ২০, গুরুতর  চট্টগ্রাম বায়েজিদে বিশাল ঈদের জামাত: মুসল্লিদের ঢল, সুশৃঙ্খল ও ব্যতিক্রমী আয়োজন ঈদুল ফিতর উপলক্ষে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন এর শুভেচ্ছা পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম  গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ  কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পটুয়াখালীতে নিষিদ্ধ মাদক পপি সীড সহ বিপুল পরিমান চোরাই মাল জব্দ- রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার।

পর্যটকবাহী বাস খাদে: আহত অন্তত ২০, গুরুতর 

স্টাফ রিপোর্টার মোঃ মোর্শেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মোর্শেদ আলম চৌধুরী

পার্বত্য জেলা বান্দরবানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে গেলে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস বান্দরবানের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটিতে চালক, সুপারভাইজার, হেলপারসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন। পাহাড়ি সড়কের একটি বিপজ্জনক বাঁকে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়দের মানবিক উদ্যোগে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সহায়তার জন্য আহ্বান জানানো হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে পাঠান।

খবর পেয়ে বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফ জানান, বাসের ভেতর থেকে অনেক পর্যটককে উদ্ধার করা হয়েছে। অধিকাংশ যাত্রী হালকা আঘাত পেলেও বাসের সুপারভাইজারসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, যৌথ উদ্ধার অভিযানের মাধ্যমে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রায় ১৫ থেকে ২০ জন পর্যটক হালকা আঘাত পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com