1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদলের নেতা সেলিম উদ্দিন ভাইয়ের লেখা থেকে জানতে পারলাম ** **রাজপথের সাহসী মেধাবী ছাত্রদলের নেতা থেকে জনবান্ধব আদর্শ পুলিশ অফিসার আমাদের বাংলাদেশের পুলিশের অহংকার মোঃ আরিফুর রহমান ভাই** কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমীর পুণ্যস্নান অনুষ্ঠিত কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত পটুয়াখালীতে নিষিদ্ধ মাদক পপি সীড সহ বিপুল পরিমান চোরাই মাল জব্দ- কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী জেলার তানোরে আদম ব্যাপারীর খপ্পরে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার নিংস্ব পটুয়াখালী মাদারবুনিয়া ইউনিয়নে জমি জমার বিরোধে উভয় পক্ষের আহত ৩ নিহত ১. বলিপাড়াতে কোমলমতি শিক্ষার্থীদের সাথে জোন কমান্ডারের মিষ্টি বিতরণ ও ঈদ শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রে ঈদছুটিতে পর্যটকদের ভিড়ে “জনসমুদ্র”   ইরান পৃথিবীতে ২ টা দেশ একটা মাটির উপরে আরেকটা মাটির নিচে কি বিশ্বাস হচ্ছে নাতো  ২ মাস পরই বুঝতে পারবেন

কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মোঃ মুক্তাদির হোসেন,  স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন,  স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় বিজয় দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্বাধীনতা স্তম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

২৬ মার্চ সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কালীগঞ্জ আর আর এন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সারাদেশের ন্যায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। পুলিশ প্রশাসন, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন অংশ গ্রহনকারীদের মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরোয়ার লিমা, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, ফরিদ আহমেদ মৃধা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. আবুল হোসেন আকাশ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম সহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা।

দুপুরে কালীগঞ্জ আর আর এন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরোয়ার লিমা এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক কাজী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন পাঠান।

বিকেলে উপজেলা প্রশাসন বনাম সুধীজন প্রীতি ফুটবল টুর্নামেন্ট শেষে রাত পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নিত্য পরিবেশিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com