
মোঃ নাসিরউদ্দিন সিনিয়র সটাফ রিপোর্টার
ভুমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, দেশের সরকারি জলমহালগুলো ইজারা প্রদানের ক্ষেত্রে প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষন করা হবে।
আজ শনিবার সুনামগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে সরকারি জলমহাল আইন -২০২৬ এর খসড়া চুড়ান্তকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভুমিমন্ত্রী বলেন, বিএনপি জণগনের সরকার। জনগনের জন্যই সব সময় কাজ করে যাবে। তাই অন্যসব বিষয়ের সাথে সাথে সরকার প্রকৃত জেলদের স্বার্থ সুরক্ষায় সব সময় সচেষ্ট আছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের ভালবাসা নিয়ে, জনরায় নিয়ে সরকার গঠন করেছেন।জনগনের স্বার্থ রক্ষা করাটাই এ সরকারের মুল লক্ষ্য।
ভুমিমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনার পর এদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন তিন বার এদেশের প্রধানমন্ত্রী থেকে জনগণের কল্যাণে কাজ করে গেছেন।
তিনি বলেন, বর্তমান সময়ে বৈশ্বিক সমস্যার মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানী তেলের দাম বাড়ায়নি।
ভুমিমন্ত্রী বলেন, ”জাল যার জলা তার ”এই লক্ষ্যকে সামনে রেখে আগামীতে দেশের প্রকৃত জেলেদের স্বার্থ মাথায় রেখে জলমহাল ইজারা দেওয়া হবে। প্রবাহমান নদী কখনো ইজারার আওতায় আসবেনা। মধ্যস্বত্বভোগী কেউ যেন রাজধানী বা দেশের বাইরে বসে প্রকৃত মৎসজীবিদের হক নষ্ট করতে না পারে যেজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশনা দেন।তিনি আরও বলেন -কেউ যেন উগ্রবাদবাদিতা ছড়াতে না পারে এবিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে।এই মাটি,এই দেশ আমারা সবাই মিলে গড়ে তুলেছি,সবার মধ্যে ধর্মীয় বন্ধন অত্যন্ত সুদৃঢ়। সততা ,নিষ্ঠা এবং দেশপ্রেমে বলীয়ান হয়ে আমাদের সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন-এই আইনের আওতায় প্রকৃত মৎসজীবিদের অগ্রাধিকার নিশ্চিত করা এবং প্রকৃত উপকারীভোগীদের তালিকায় অন্তর্ভুক্ত করতে তালিকা পুর্নবিবেচনা ও সর্বোপরি তারা যেন অধিকতর সুবিধা পায় তা নিশ্চিত করতে হবে।মাঠের প্রকৃত চিত্র যেন ইজারা প্রদানের ক্ষেত্রে উঠে আসে এবং প্রকৃত উপকারভোগীরা যাতে অন্তর্ভুক্ত থাকে সেজন্যে স্থানীয় জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে মন্ত্রণালয়ে সুপারিশ প্রেরণ করা হয় তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
ভুমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে কর্মশালায় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ,প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ,বেলা ,টিআইবি প্রতিনিধি বক্তৃব্য দেন।এছাড়াও মৎসজীবি ,এনজিও এবং মিডিয়া প্রতিনিধিরা কর্মশালায় তাদের মতামত তুলে ধরেন।
পরে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু সার্কিট হাউজে বিএনপি এবং এর অংগ সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।এই সময় স্থানীয় সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ ,কয়সর আহমেদ , কামরুজ্জামান কামরুল, নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।