1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বৈরাচারের তাণ্ডব আর হুমকি যেন থামছে না  সোনাগাজীতে দুর্ধর্ষ প্রতারক কামালের জালিয়াতি উৎসব ভুয়া এনআইডিতে দলিল রেজিস্ট্রি বেরিয়ে এলো থলের বিড়াল কালিয়াকৈরে স্ট্যাম্পে বন বিভাগের জমি বিক্রি ও নেপথ্যে আমিন ভাঙ্গারি চক্র নির্বিকার প্রশাসন *সিএমপির আকবরশাহ থানার চেকপোস্ট কার্যক্রমে ১৫ (পনের) কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারি গ্রেফতার ছামুদরিয়া ঘাটে ‘Y’ টাইপ সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা একটি সেতুই বদলে দিতে পারে দক্ষিণ চট্টগ্রামের চিত্র ছুদু চৌধুরীর বাড়িতে হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলাম রহমান এর মাইজভান্ডার দরবারে পবিত্র বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত ইমন সাংস্কৃতিক একাডেমি হতে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত কিশোর গ্যাংয়ের মহড়া গ্রুপের’ ১১ সদস্য গ্রেফতার অস্ত্রসহ ধরা ইমন সাংস্কৃতিক একাডেমি হতে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা,  নিহত স্বামী স্ত্রী আহত

ছামুদরিয়া ঘাটে ‘Y’ টাইপ সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা একটি সেতুই বদলে দিতে পারে দক্ষিণ চট্টগ্রামের চিত্র

জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

ছামুদরিয়া ঘাটে ‘Y’ টাইপ সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
একটি সেতুই বদলে দিতে পারে দক্ষিণ চট্টগ্রামের চিত্র

জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
দক্ষিণ চট্টগ্রামের তিন গুরুত্বপূর্ণ উপজেলা আনোয়ারা, চন্দনাইশ ও পটিয়ার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে চামুদরিয়া ঘাটে একটি আধুনিক ‘Y’ টাইপ সেতু নির্মাণের দাবি জোরালো হয়ে উঠেছে। স্থানীয়দের মতে, এই একটি সেতুই বদলে দিতে পারে পুরো অঞ্চলের যোগাযোগ, অর্থনীতি ও জীবনযাত্রার চিত্র। এ প্রেক্ষিতে সামাজিক সংগঠন ‘আনোয়ারা ফাউন্ডেশন’ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছে। বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম এর মাধ্যমে প্রেরিত এ আবেদনে দ্রুত সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। আবেদনে বলা হয়, ছামুদরিয়া ঘাট এলাকায় কোনো সেতু না থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মুরালী-চাঁনখালী খাল পারাপার করছে। এতে যেমন সময়ের অপচয় হচ্ছে, তেমনি দুর্ঘটনার আশঙ্কা বিরাজ করছে, যা স্থানীয় জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করছে।

প্রস্তাবনায় উল্লেখ করা হয়, পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রাউয়ারখীল এলাকা এবং চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকা থেকে সংযোগ সড়ক (র‌্যাম্প) নির্মাণ করে আনোয়ারা উপজেলার শিলালিয়া-ওষখাইন অংশে প্রায় ২০০ মিটার দীর্ঘ একটি আধুনিক ‘Y’ টাইপ সেতু নির্মাণ করা সম্ভব। এতে তিন উপজেলার মধ্যে সরাসরি ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। সংশ্লিষ্টরা জানান, সেতুটি নির্মিত হলে তিন উপজেলার মানুষের যাতায়াত সময় কমে মাত্র ১০ মিনিটে নেমে আসবে। পাশাপাশি কর্ণফুলী টানেল ব্যবহার করে মাত্র ২৫ মিনিটে চট্টগ্রাম শহরে পৌঁছানো সম্ভব হবে। এতে টানেলের ব্যবহার বাড়বে, যানজট কমবে এবং বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে কর্মরত শ্রমজীবী মানুষের চলাচল আরও সহজ হবে। এছাড়া কৃষিপণ্য ও শিল্পসামগ্রী দ্রুত পরিবহনের সুযোগ সৃষ্টি হবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে। একই সঙ্গে পিএবি প্রধান সড়কের ওপর যানবাহনের চাপও কমে যাবে। আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন আহমদ শাহ এবং সাধারণ সম্পাদক এম. নুরুল হুদা চৌধুরী স্বাক্ষরিত আবেদনে দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের এ প্রাণের দাবি বাস্তবায়নে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন,আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন আহমদ শাহ্ ও সাধারণ সম্পাদক এম. নুরুল হুদা চৌধুরী, বীর গেরিলা কমান্ডার মুক্তিযোদ্ধা ফজল আহমদ, আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সাগর মিত্র, মাহাতা পাটনীকোটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: ফজলুল কাদের, ইউ.পি মেম্বার আব্দুল মালেক, উম্মে সাজিয়া সুলতানা, ডা. অসীম দাশ, বিশিষ্ট ব্যবসায়ী বিদ্রোহী বড়ুয়া, লিটন চৌধুরী, বিমান চৌধুরী, শামসুল ইসলাম, আনোয়ারা ফাউন্ডেশনের সম্পাদক মন্ডলীর সদস্য এমদাদুল ইসলাম চৌধুরী, মো. আনিস, কে. এইচ. এম তারেক, নারায়ন দাশ, তানভীরুল হুদা, জসীম উদ্দীন, এডভোকেট ইফতেহার হোসাইন, নায়ীবুদ্দিন আহমদ শাহ্ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com