1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বৈরাচারের তাণ্ডব আর হুমকি যেন থামছে না  সোনাগাজীতে দুর্ধর্ষ প্রতারক কামালের জালিয়াতি উৎসব ভুয়া এনআইডিতে দলিল রেজিস্ট্রি বেরিয়ে এলো থলের বিড়াল কালিয়াকৈরে স্ট্যাম্পে বন বিভাগের জমি বিক্রি ও নেপথ্যে আমিন ভাঙ্গারি চক্র নির্বিকার প্রশাসন *সিএমপির আকবরশাহ থানার চেকপোস্ট কার্যক্রমে ১৫ (পনের) কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারি গ্রেফতার ছামুদরিয়া ঘাটে ‘Y’ টাইপ সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা একটি সেতুই বদলে দিতে পারে দক্ষিণ চট্টগ্রামের চিত্র ছুদু চৌধুরীর বাড়িতে হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলাম রহমান এর মাইজভান্ডার দরবারে পবিত্র বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত ইমন সাংস্কৃতিক একাডেমি হতে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত কিশোর গ্যাংয়ের মহড়া গ্রুপের’ ১১ সদস্য গ্রেফতার অস্ত্রসহ ধরা ইমন সাংস্কৃতিক একাডেমি হতে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা,  নিহত স্বামী স্ত্রী আহত

সোনাগাজীতে দুর্ধর্ষ প্রতারক কামালের জালিয়াতি উৎসব ভুয়া এনআইডিতে দলিল রেজিস্ট্রি বেরিয়ে এলো থলের বিড়াল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদনা সোনাগাজী (ফেনী)|

সোনাগাজীর আমিরাবাদে প্রশাসনের নাকের ডগায় বসে এক দুর্ধর্ষ জালিয়াতি ও প্রতারণার রাজত্ব কায়েম করেছে **কামাল উদ্দিন নামের এক ব্যক্তি** সরকারি সাবেক কর্মকর্তার চলাচলের পথ বন্ধ করা এবং পরিবেশ দূষণের অভিযোগ তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য,এনআইডি জালিয়াতি,নাম পরিবর্তন এবং ভুয়া দলিলাদি তৈরি করে কোটি কোটি টাকার সম্পদ হাতিয়ে নেওয়ার এক ভয়াবহ **মাস্টারমাইন্ড** হিসেবে আত্মপ্রকাশ করেছে এই কামাল উদ্দিন,

**ঘটনার নেপথ্যে অনুসন্ধানী টিম**
অনুসন্ধানে জানা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা নূরুল আলমের বসতবাড়ির চলাচলের পথ বন্ধ করে এবং বাড়ির পাশে অপরিকল্পিত গরু ছাগলের খামার করে জনস্বাস্থ্য ও পরিবেশের চরম বিপর্যয় ঘটাচ্ছে কামাল উদ্দিন,পশুর বর্জ্যের দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ হলেও কামালের দাপটে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিল না,তবে শেষ রক্ষা হয়নি,নূরুল আলমের দায়ের করা অভিযোগের ভিত্তিতে কেঁচো খুঁড়তে বেরিয়ে এসেছে বিষধর সাপ।

**আরো অনুসন্ধানী প্রতিবেদনে এক ব্যক্তি দুই পরিচয়** পাসপোর্টে এক নাম,দলিলে অন্য নাম!
অনুসন্ধানে দেখা যায় অভিযুক্ত কামাল উদ্দিন মূলত ছদ্মবেশে জালিয়াতি করে আসছিল,৮ নং আমিরাবাদ ইউনিয়ন পরিষদ থেকে সে **জামাল উদ্দিন** নামে একটি জন্ম নিবন্ধন কার্ড (নম্বর: ১৯৬০৩০১৯৪০৯১০১৬৩২) তৈরি করে।
এই জন্ম নিবন্ধন ব্যবহার করে সে BJ0282253 নম্বরের একটি পাসপোর্টও বাগিয়ে নেয়।
যেখানে তার বাবার নাম মোহাম্মদ জাকির আহমেদ এবং মায়ের নাম তাহেরের নেসা উল্লেখ করা হয়েছে।
**কিন্তু আসল জালিয়াতি ধরা পড়ে** গত ০৭-১০-২০২৪ তারিখে।
সোনাগাজী উপজেলাধীন মতিগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে একটি জমি রেজিস্ট্রি করতে গিয়ে সে সম্পূর্ণ ভুয়া একটি এনআইডি ব্যবহার করে (দলিল নং ৫০৭৬/২০২৪) সেখানে সে নিজেকে কামাল উদ্দিন হিসেবে পরিচয় দেয় এবং এনআইডি নম্বর ব্যবহার করে ১৯৬০৩০১৯৪০৯০০৪৩০১।

**নির্বাচন অফিসের তথ্যে তোলপাড়**
নূরুল আলমের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনী সার্ভার অফিসে খোঁজ নিয়ে দেখা যায়, **কামাল উদ্দিনের ব্যবহৃত ওই এনআইডি** (১৯৬০৩০১৯৪০৯০০৪৩০১) এর **কোনো অস্তিত্বই নেই** ! অর্থাৎ, সে পরিকল্পিতভাবে **একটি ভুয়া এনআইডি নম্বর তৈরি করে** রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তর সাব-রেজিস্ট্রার অফিসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে দলিল সম্পাদন করেছে,একজন ব্যক্তি কীভাবে দুটি ভিন্ন নাম এবং ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে সরকারি দপ্তরে জালিয়াতি চালিয়ে যাচ্ছে,তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

**প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন**
একজন সাধারণ নাগরিক যেখানে একটি ছোট ভুলের জন্য দ্বারে দ্বারে ঘোরে,সেখানে কামালের মতো একজন প্রতারক কীভাবে ভুয়া এনআইডি দিয়ে দলিল রেজিস্ট্রি করে পার পেয়ে যাচ্ছে? এর পেছনে কোনো প্রভাবশালী মহলের হাত রয়েছে কি না,তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে,নূরুল আলমের মতো একজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তার চলাচলের পথ বন্ধ করার ধৃষ্টতা সে কোথায় পেল তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

**এলাকাবাসীর দাবি**
এলাকাবাসী জানান,কামালের খামারের বর্জ্যে পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে। তার ওপর এই জালিয়াতির খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ আতঙ্কে আছে কখন কার জমি ভুয়া দলিলে দখল হয়ে যায়….।

**আইনি ও সাংবাদিক তথ্যই বলছে**সাংবাদিক অরূপ চন্দ্রের তথ্যচিত্রে আরও জানা যায় যে
তথ্যই বলছে রাষ্ট্রে কি বলে
রাষ্ট্রীয় নথিপত্র জালিয়াতি করা একটি দণ্ডনীয় অপরাধ,ভুয়া এনআইডি তৈরি ও ব্যবহারের মাধ্যমে কামাল উদ্দিন কেবল নূরুল আলমকেই নয়,বরং রাষ্ট্রকেও প্রতারিত করেছে, অতিদ্রুত এই জালিয়াতির হোতাকে গ্রেফতার করে আইনের আওতায় না আনলে প্রশাসনের স্বচ্ছতা নিয়ে জনমনে চরম অসন্তোষ দেখা দেবে,

**এ বিষয়ে অভিযুক্ত কামাল উদ্দিনের সাথে যোগাযোগের** চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি,সোনাগাজী থানা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও এলাকাবাসীর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com