1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বৈরাচারের তাণ্ডব আর হুমকি যেন থামছে না  সোনাগাজীতে দুর্ধর্ষ প্রতারক কামালের জালিয়াতি উৎসব ভুয়া এনআইডিতে দলিল রেজিস্ট্রি বেরিয়ে এলো থলের বিড়াল কালিয়াকৈরে স্ট্যাম্পে বন বিভাগের জমি বিক্রি ও নেপথ্যে আমিন ভাঙ্গারি চক্র নির্বিকার প্রশাসন *সিএমপির আকবরশাহ থানার চেকপোস্ট কার্যক্রমে ১৫ (পনের) কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারি গ্রেফতার ছামুদরিয়া ঘাটে ‘Y’ টাইপ সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা একটি সেতুই বদলে দিতে পারে দক্ষিণ চট্টগ্রামের চিত্র ছুদু চৌধুরীর বাড়িতে হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলাম রহমান এর মাইজভান্ডার দরবারে পবিত্র বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত ইমন সাংস্কৃতিক একাডেমি হতে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত কিশোর গ্যাংয়ের মহড়া গ্রুপের’ ১১ সদস্য গ্রেফতার অস্ত্রসহ ধরা ইমন সাংস্কৃতিক একাডেমি হতে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা,  নিহত স্বামী স্ত্রী আহত

স্বৈরাচারের তাণ্ডব আর হুমকি যেন থামছে না 

মোঃ সুমন বিশেষ প্রতিনিধি অনলাইন তালাশ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

মোঃ সুমন বিশেষ প্রতিনিধি অনলাইন তালাশ

চট্টগ্রাম সীতাকুণ্ড থানা উত্তর সলিমপুর ১০ নং ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বাংলাবাজার স্থ প্রাইমারি স্কুলের পূর্বে জামাল কাজীর বাড়িতে এক লোমহর্ষক ঘটনার অবতারণা ঘটে।

সময়টি ছিল ২০২৪ সালের ৮ই ফেব্রুয়ারি সেদিন রাষ্ট্রীয় ক্ষমতা আবারো আমাদের বলিয়া “আইমন চৌধুরী” গং তার ভাই সাইমন চৌধুরীকে বাহাদুর খান বাবুল খান, নেজাম, চৌধুরী, রাসেল নামক সন্ত্রাসীদের দিয়ে লাঠি ও রডের আঘাতে তার কোমরের হাড় ভেঙে দেন তাকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালমন্দ করেন। হুমকিও ভয় ভীতি প্রদর্শন করেন। ভুক্ত ভোগীকে উদ্দেশ্য করে বলেন আইনের আশ্রয় নিলে দুনিয়া থেকে বিদায় করে দেবেন বলে এমন ধৃষ্টতার প্রমাণ পাওয়া যায় প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে।

 

স্থানীয় বরাত দিয়ে জানা যায়- বাহাদুর খান নেজাম চৌধুরীর বাসায় খাবারের আয়োজন করেন -উক্ত আয়োজনে বাহাদুর খানের ছেলে প্রমি, শাহাবুদ্দিনের ছেলে রাসেল, ওসমানগণির ছেলে নেজাম উপস্থিত থাকিয়া স্বইচ্ছায় ঝগড়া বিবাদ ও সহিংসতার জন্ম দেয়। তারা বড় গলায় সকলকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে বলেন তোরা আমাদের কিছুই করতে পারবে না বরং প্রশাসন আমাদের হাতের মুঠোয়, ঘটনার গভীরে গিয়ে আরো জানা যায় – সাইমন চৌধুরীকে আঘাতের ঘটনায়

গত ৩০ /৩ /২০২৬ তারিখে সীতাকুন্ড থানায় উক্ত ঘটনাটি এজাহার ভুক্ত হয়, তদন্ত অফিসার ছিলেন ইন্সপেক্টর মোন্নাফ।

ভুক্তভোগী (কাজী সাইমা চৌধুরী কাজী আয়মন চৌধুরী কাজী সাইন চৌধুরী ) তাদের পিতা-মৃত কায়সার চৌধুরী। কানিজ ও আইমা চৌধুরী মাতা- শাহনাজ চৌধুরী বোন ফাইমা চৌধুরী তাদের প্রত্যেকের পর্যায়ক্রমে কোমরে সিনায়, পায়ের আঙ্গুলে ওমাথায় বিক্ষিপ্তভাবে হামলার আঘাতের প্রকাশ্য প্রমাণ মিলে।

 

প্রকাশ্য স্বীকারোক্তিতে উঠে আসে বাদীপক্ষ যদি একটি মামলা করেন বিবাদী তিনটি করবেন বলিয়া পাল্টা হুমকি দেন সলিমপুর 4 নং ওয়ার্ডে বাহাদুর খানের বাহিনীর তাণ্ডব শুনলেই যেন মানুষ হতভাগ হয়ে পড়ে। স্বৈরাচার থাকাকালীন ২৮/৩/২০২৩ তারিখের রাত আটটার পর এই বাহাদুর খান নেশাগ্রস্ত অবস্থায় মানুষের বাসার সদর দরজা দিয়ে প্রবেশ অনায়াসেই করতেন এবং কোন প্রকার অনুমতি ছাড়াই পেছনের দরজা দিয়ে বের হয়ে যেতেন। জানা যায় বাহাদুর খান নেশা ও নারী উপভোগের মত বাজে অভ্যাসে লিপ্ত ছিলেন।

 

২৬ কলোনিতে অন্যের জায়গা দখল করে অবৈধ নারী রেখে উপভোগ করতেন এবং অবৈধ স্থাপনা নির্মাণ করতেন এছাড়া আরো অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে চলমান। অপরদিকেএই বাহাদুর খান বাদী পক্ষকে আরো বলেন যদি একটি মামলা করে তবে বিবাদী তিনটি মামলা করবেন বলিয়া প্রকাশ্যে হুমকি দেন। বাহাদুর খানের সাথে সঙ্গ দিয়ে এই ঘটনার পরবর্তী মূল হোতাগণ হলেন -১ পিয়াল পিতা মৃত গিয়াস উদ্দিন।

 

২ ইমতিয়াজ উদ্দিন, ইরফান চৌধুরী পিতা মৃত ইখতিয়ার উদ্দিন। ৩ নেজাম চৌধুরী পিতা মৃত ওসমান গনি। ৪ রাসেল চৌধুরী পিতা মৃত শাহাবুদ্দিন চৌধুরী ৫ রোকনউদ্দিন রকি পিতা গিয়াস উদ্দিন ৬ বাহাদুর খান পিতা ইউসুফ খান ৭ প্রমি পিতা বাহাদুরখান তাদের এমন স্বৈরাচারী আচরণ আচরণ দন্ডবিধির লংঘন বটে, আর তাই এমন তান্ডব লীলা সৃষ্টিকারী অপরাধীদের বিচার কখন হবে এবং খুব দ্রুত এদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবী জানায় এলাকাবাসি।

মোঃ সুমন বিশেষ প্রতিনিধি অনলাইন তালাশ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com