1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
​কালিয়াকৈরকে ‘মডেল পৌরসভা’ গড়তে চান বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন টাইগারপাসে ডাকাতির প্রস্তুতিকালে মূল হোতাসহ ৭ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজশাহী জেলার তানোরে আদম ব্যাপারীর খপ্পরে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার নিংস্ব মোহনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের তাৎক্ষণিক সহায়তা চকরিয়া থানার  পুলিশ এস আই ফারুক এর বিরুদ্ধে বাদীকে মারধর করার অভিযোগ চট্টগ্রামে ভোজ্যতেলের অবৈধ মজুদ ও জালিয়াতি রোধে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান বিপুল পরিমাণ তেল জব্দ ও জরিমানা স্বৈরাচারের তাণ্ডব আর হুমকি যেন থামছে না  সোনাগাজীতে দুর্ধর্ষ প্রতারক কামালের জালিয়াতি উৎসব ভুয়া এনআইডিতে দলিল রেজিস্ট্রি বেরিয়ে এলো থলের বিড়াল কালিয়াকৈরে স্ট্যাম্পে বন বিভাগের জমি বিক্রি ও নেপথ্যে আমিন ভাঙ্গারি চক্র নির্বিকার প্রশাসন

চকরিয়া থানার  পুলিশ এস আই ফারুক এর বিরুদ্ধে বাদীকে মারধর করার অভিযোগ

ডেস্ক রিপোর্ট 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

চকরিয়া  পুলিশের এস আই ফারুক

কক্সবাজারের চকরিয়ায় চাহিদা মতো ঘুষ না দেওয়ায় এক বাদীকে তুলে নিয়ে মারধর, জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর আদায় এবং অন্তঃসত্ত্বা নারীর ওপর হামলার গুরুতর অভিযোগ উঠেছে মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেনের বিরুদ্ধে।

গত মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার বিএমচর বেতুয়াবাজার এলাকায় অবস্থিত মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মোহাম্মদ রফিক (৪৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩৫), রফিকের ছোট ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী শিপা জান্নাত (৩০) এবং তার ছোটবোন শারমিন আক্তার (২৮)। এ ঘটনায় ভুক্তভোগী রফিক বিচার ও প্রতিকার চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মধ্যম চরপাড়ার বাসিন্দা রফিকের সঙ্গে স্থানীয় আবু তাহের গংদের দীর্ঘদিন ধরে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছে। বিষয়টি চকরিয়া সিনিয়র সহকারী জজ আদালতে বিচারাধীন। গত ৩ এপ্রিল প্রতিপক্ষ জমি দখলের চেষ্টা করলে রফিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে এসআই ফারুক ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন এবং খরচের কথা বলে রফিকের কাছ থেকে ৩ হাজার টাকা নেন।

রফিকের দাবি, পরবর্তীতে বিষয়টি মীমাংসার কথা বলে এসআই ফারুক তার কাছে ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের পক্ষ নেন। গত ৭ এপ্রিল সকাল ১০টার দিকে এসআই ফারুকের উপস্থিতিতে প্রতিপক্ষ পুনরায় জমি দখলের চেষ্টা করলে রফিকের পরিবার বাধা দেয়। এ সময় এসআই ফারুক নিজেই রফিকের অন্তঃসত্ত্বা ভাবী শিপা জান্নাতকে তলপেটে লাথি মারেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পাশাপাশি রফিকের স্ত্রী ও বোনকেও মারধর করা হয়।

রফিক আরও জানান, ঘটনার পর তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে বেলা ১১টার দিকে মাতামুহুরি তদন্ত কেন্দ্রের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে কাঠের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৩০০ টাকার তিনটি খালি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়।

অন্তঃসত্ত্বা শিপা জান্নাত বলেন, আমার ভাসুরকে ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে এসআই ফারুক আমার তলপেটে সজোরে লাথি মারেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিই। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com