1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
৯ মাস ধরে বিচারক শূন্য: থমকে গেছে বান্দরবানের দেওয়ানি বিচারব্যবস্থা *সিএমপি’র আকবরশাহ থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে ১২০০(এক হাজার দুইশত ) পিস ইয়াবা সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার* রাউজানে সন্ত্রাসী তাণ্ডব মামলায় ১৩ নম্বর আসামি আল সাদিক গ্রেফতার, চট্টগ্রাম কারাগারে দীর্ঘদিন পর মামলায় বড় অগ্রগতি কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ কালীগঞ্জ থানার কামরুল ইসলাম গাজীপুরে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত বনের জায়গা দখল ও ঘুষ বাণিজ্যের অভিযোগে রেঞ্জ কর্মকর্তা অভিউজ্জমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাহাড়তলী থানা আকবরশা থানা হালিশহর থানা শ্রমিক দলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ​কালিয়াকৈরকে ‘মডেল পৌরসভা’ গড়তে চান বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন টাইগারপাসে ডাকাতির প্রস্তুতিকালে মূল হোতাসহ ৭ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বনের জায়গা দখল ও ঘুষ বাণিজ্যের অভিযোগে রেঞ্জ কর্মকর্তা অভিউজ্জমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

বনের জায়গা দখল ও ঘুষ বাণিজ্যের অভিযোগে রেঞ্জ কর্মকর্তা অভিউজ্জমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জে বনের জায়গা দখল, বিক্রি এবং ঘুষ বাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রেঞ্জ কর্মকর্তা অভিউজ্জমানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলে তিনি এই অবৈধ কার্যক্রম পরিচালনা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এই সিন্ডিকেটে রাজারকুল রেঞ্জের তিন বিট কর্মকর্তা—আলফুয়াদ, শিহাব ও পল্লব কুমার জড়িত। বনের জায়গায় ঘর নির্মাণ বা জমি বিক্রির ক্ষেত্রে রেঞ্জ কর্মকর্তার অনুমতি বাধ্যতামূলক, আর এই সুযোগকেই কাজে লাগিয়ে গড়ে উঠেছে ঘুষের এক সুসংগঠিত নেটওয়ার্ক।

অভিযোগ অনুযায়ী, আপার রেজু বিট এলাকায় কালুর দোকান পূর্ব পাড়ায় আবুল হোসেনের ছেলে রাসেলের ক্রয়কৃত জায়গায় বিট কর্মকর্তা আলফুয়াদের তদারকিতে রেঞ্জ কর্মকর্তার নির্দেশে ‘পাহাড় কাটার’ মামলার ভয় দেখিয়ে ৭০ হাজার টাকা আদায় করা হয়।

এছাড়া থোয়াইংগা কাটা ফজল আম্বিয়া স্কুলের পেছনে জাকির আহম্মেদের দখলীয় জায়গা রোহিঙ্গা সাদ্দামের কাছে বিক্রি করা হয়। ঘর নির্মাণের পরপরই আপার রেজু বিট কর্মকর্তা ও তার স্টাফরা সেখানে গিয়ে ‘নাটকীয় অভিযান’ চালিয়ে মামলার ভয় দেখিয়ে সাদ্দামের কাছ থেকে আরও ৩০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে।

জুম্মাপাড়া এলাকায় আবুল হোসেন দীর্ঘদিনের দখলীয় বনের জায়গায় একটি পাকা দোকান নির্মাণ করতে গিয়ে ৪০ হাজার টাকা দিতে বাধ্য হন বলেও অভিযোগ পাওয়া গেছে। একইভাবে ওই এলাকার মুজাফফর মিস্ত্রি, আলম ড্রাইভারসহ আরও অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে অনুমতি দেওয়ার অভিযোগ উঠেছে বিট কর্মকর্তা আলফুয়াদের বিরুদ্ধে।

স্থানীয়দের দাবি, টাকা নেওয়ার সময় একই ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়, যার ফলে পুরো রাজারকুল রেঞ্জ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, এসব টাকা শেষ পর্যন্ত রেঞ্জ কর্মকর্তা অভিউজ্জমানের কাছেই পৌঁছে।

এ বিষয়ে বিভিন্ন সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেঞ্জ কর্মকর্তা অভিউজ্জমান দাবি করেন, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা সবকিছু অবগত রয়েছেন। তবে এতে জনমনে নতুন প্রশ্ন দেখা দিয়েছে—এই অর্থ কি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পৌঁছাচ্ছে?

এদিকে, একের পর এক গুরুতর অভিযোগ উঠলেও কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ডিএফও আবদুল্লা আল মামুনের নীরবতা নিয়েও প্রশ্ন তুলছেন সচেতন মহল।

 

01999004000

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা আবদুল্লা আল মামুন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com