1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

স্কেভেটর’সহ বালু জব্দ,৩ প্রতিষ্ঠানকে জরিমানা ৩লাখ

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার ভেল্লাপাড়া ব্রিজ সংলগ্ন বালু সেন্টারে বেআইনি কাজে তিন প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে অভিযানে। জব্দ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ঘনফুট বালু’সহ ব্যবহৃত দুইটি স্কেভেটর।

১২ মে,(রোববার) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরী।

তিনি বলেন, ইজারাগ্রহীতা কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান উত্তোলিত বালু বা মাটি সংশ্লিষ্ট মালিক বা আইনানুগ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির অনুমতি ব্যতীত স্থানীয় জনগণের জায়গায় ও সরকারের জমিতে কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের মাঠ, আঙ্গিনা, জায়গায় স্তূপ আকারে রাখতে পারবেন না।

ভেল্লাপাড়ার বালু সেন্টারগুলোতে এ নিয়ম নীতির তোয়াক্কা না করে ব্যবসা পরিচালনা করায় সেখানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া বালু ও জব্দকৃত দুইটি স্কেভেটর স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।

অভিযানে প্রত্যেকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জরিমানাকৃতরা হলেন,এলবি এন্টারপ্রাইজের মালিক প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া, ফতে আলী শাহ এন্টারপ্রাইজের মালিক নুরুল ইসলাম ও সরওয়ার করপোরেশনের মালিক আবু শাহাদাত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com