1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

মথুরাপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্টকে জেতাতে কোমর বেঁধেছেন জাতীয় কংগ্রেসের সভাপতি শামসুল হুদা লস্কর

কলকাতা প্রতিনিধি মনোয়ার ইমাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে

কলকাতা প্রতিনিধি মনোয়ার ইমাম

শেষ দফা ভোটের আর বাকি নেই। তাই শেষ কদমে উঠে পড়ে লেগেছে দলীয় প্রচার অভিযানে। আজ মথুরাপুর লোকসভা কেন্দ্রের ভারতের জাতীয় কংগ্রেসের সমর্থনে বামফ্রন্টের প্রার্থী শ্রী শরৎচন্দ্র হালদারের সমর্থনে একটি রোড় শো অনুষ্ঠিত হয় মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দর বন জেলা কমিটির ভারতের জাতীয় কংগ্রেসের সদস্যরা ছাড়া উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক সভাপতি শামসুল হুদা লস্কর। এবং মগরাহাট পশ্চিমের ব্লক এরিয়া কমিটির সভাপতি ও অন্যান্য কমরেড রা। এই অনুষ্ঠানে উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন যায়গায় রাস্তা পরিক্রমা করে। এবং বামফ্রন্টের প্রার্থী শরৎচন্দ্র হালদার তিনি সাধারণত মানুষের কাছে বামফ্রন্টের প্রার্থী হিসেবে ভোট দেবার জন্য আবেদন করেন। এবং কেন্দ্রের বিজেপি সরকার কে উৎখাত করতে এবং পশ্চিম বাংলা থেকে তৃনমূল দলের নেতৃত্ব যে সরকার চলছে তার অপসারণ করতে বামফ্রন্ট মনোনীত প্রার্থী কে বিপুল ভোটে জয়ী করতে আহবান জানান। সেই সঙ্গে মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত বামফ্রন্টের সমর্থনে ভারতের জাতীয় কংগ্রেসের প্রধান অঞ্চল পরিচালনা করেছেন। সেক্ষেত্রে তাদেরকে জয়ী করার জন্য আবেদন করেন। কিন্তু এই অঞ্চলের সাধারণ মানুষের কাছে একটি বার্তা যাচ্ছে যে অঞ্চল ভারতের জাতীয় কংগ্রেসের প্রধান করতে সাবেক ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও সাবেক মগরাহাট পশ্চিমের বিধায়ক প্রায়ত আবুল বাশার লস্করের পত্মী কে প্রধান করে ছিলেন তৃনমূল দলের সমর্থনে। তাহলে কি করে একদিকে বামফ্রন্টের প্রার্থী শরৎচন্দ্র হালদার ও অন্যদিকে তৃনমূল দলের সমর্থনে প্রধান হওয়া ভারতের জাতীয় কংগ্রেসের সমর্থনকারীরা তৃনমূল দলের প্রার্থী বাপি হালদারের সমর্থনে ভোট দেবেন তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়েছে সাধারণ মানুষ। তৃনমূল দলের প্রার্থী বাপি হালদারের সমর্থনে ইতিমধ্যেই উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন যায়গায় রোড শো অনুষ্ঠিত হয়েছে। এবং সেখানে পরিস্কার ভাবে বলা হয়েছে যে তোমরা ভুল করে প্রধান গঠন করছেন। কিন্তু তোমাদের দায়িত্ব পালন করতে হবে যে তোমাদের সমর্থনে যে ভারতের জাতীয় কংগ্রেসের সদস্যদের নিয়ে প্রধান গঠন করা হয়েছে, তারা যেন তৃনমূল দলের প্রার্থী বাপি হালদারের সমর্থনে ভোট দেয়। কিন্তু কে কার কথা শুনতে চাইবে তা লাখ টাকার প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃনমূল দলের সাথে মগরাহাট পশ্চিমের ব্লক মাদার তৃনমূল দলের অথাৎ বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা র মধ্যে মতভেদ রয়েছে। যার কারণে মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত ভারতের জাতীয় কংগ্রেসের দখলে গিয়েছে। যা পশ্চিম বাংলা রাজ্যের তৃনমূল দলের নেতৃত্ব জানেন। তাহলে এবার লোকসভা নির্বাচনে ব্লক তৃনমূল দলের যুব ও মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা যৌথ উদ্যোগে তৃনমূল দলের প্রার্থী বাপি হালদারের সমর্থনে ভোট ভিক্ষা চাইছে তার প্রভাব কতটা বিস্তার করবে মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের তৃনমূল দলের জেতা সদস্যদের বুথে এবং তাদের সমর্থন করা ভারতের জাতীয় কংগ্রেসের সদস্যদের বুথে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী ৪রা, জুন ভোট গণনা শেষে।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com