1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত

বিশেষ প্রতিনিধি পার্বত্য চট্টগ্রামঃ
  • প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি পার্বত্য চট্টগ্রামঃ

বান্দরবানের রুমার ডেবাছড়া এলাকায় যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ সশস্ত্র সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরো জানা গেছে রবিবার ১৯ মে ২০২৪ ইংরেজি,সকালে আনুমানিক সাড়ে দশটার দিকে ঐ এলাকার গভীর জঙ্গলে একটি আস্তানায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে,ঘটনার পর লাশ উদ্ধারে সেখানে গেছে রোয়াংছড়ি থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা সাংবাদিকদের জানান ডেবা ছড়ার গভীর অরণ্যে কেএনএফ আস্তানায় অভিযান পরিচালনা করে যৌথবাহিনী,এতে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলাগুলি হয়। ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের পর সেখান থেকে দুইজনের লাশ ও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়,পরে গুলিবিদ্ধ সদস্য মারা যায়,নিহতদের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, ঘটনার পর আশেপাশের পাড়াগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে,এসব এলাকায় সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছে বলে এই এই রিপোর্ট লেখা আগ পর্যন্ত সেখানে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার বাড়ানো হয়েছে হয়েছে।

উল্লেখ্য যে গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ সদস্যরা হামলা চালিয়ে ১৪টি অস্ত্র-গুলি ও ১৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর কেএনএফের তৎপরতা দমনে বান্দরবানের তিনটি উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে, ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত কেএনএফ এর পাঁচ সদস্য নিহত ও ৮২ জনকে আটক করা হয়েছে যা প্রেসব্রিফিংয়ে বিভিন্ন সময়ে সাংবাদিকদের অবগত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com