1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

থানচিতে পানির পাইপলাইন সংযোগের পর,ভেঙ্গে যাচ্ছে সড়ক

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ

বান্দরবান থানচি উপজেলাবাসীর উন্নয়নের জন্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে তার অংশ হিসেবে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক থানচি উপজেলার টুটং পাড়া সড়ক হতে উপজেলার বিভিন্ন স্থানে জনমানুষের দোড়গোড়াই পানি পৌঁছানোর আলোকে পানির সাপ্লাইয়ের জন্য পাইপলাইন সংযোগ কাজ চলছে।

সরজমিনে গিয়ে দেখা যায় যে যে সকল স্থানে পাইপলাইন সংযোগের জন্য মাটি কাটা হয়েছে,সে সব জায়গায় বিশেষ করে সড়কের পাশে স্থান গুলোতে পাইপ সংযোগের পর, উপরে মাটি বা পাকা করে না দেওয়ার কারণে, সড়কের উপরে চলাচল করা যানবাহনের চাপে সড়কে দেবে গিয়ে সড়ক নষ্ট হয়ে যাচ্ছে।

লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টির পানিতে সড়কের পাশে সৃষ্টি হওয়া ড্রেন উপরে সড়কের নিচে মাটি সড়ে গিয়ে জনসাধারণ ও যানবাহন চলাচলে অযোগ্য হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বাস স্টেশন থেকে কলেজ রোড, থানচি থানা সড়ক, থানচি টিএন্ডটি পাড়া মসজিদ পূর্বে, টাউন হল গেট ইত্যাদি এলাকায় লক্ষ্য করা যায়।

এই বিষয়ে জানতে চাইলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী স্বপন চাকমা প্রতিনিধিকে বলেন আমি নতুন যোগদান করেছি, আমি এই মুহূর্তে থানচিতে নাই,এই বিষয়ে খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি।

পাইপলাইন সংযোগ ঠিকাদার সংশ্লিষ্ট রুবেল এর সাথে ফোনে জানতে চাইলে তিনি বলেন আমার ছয়জন লোক কাজ করছে কাজ শেষ হতে ছয় সাত দিন লাগবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com