1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

পূবাইলে ঋণের চাপে ফ্যানে ঝুলে যুবকের আত্মাহত্যা

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুর মহানগরীর পূবাইলে ঋণের চাপে পরে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন এক যুবক।

নিহত যুবক সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার হরিনাকান্দি সুখাইড় বেহেলী গ্রামের মো. ইসলাম উদ্দিনের ছেলে মোহাম্মদ কাওছার (২৭)।

২৬ মে রোববার রাতে পূবাইল থানাধীন বসুগাঁও কলেজ গেইট এলাকায় সোলেমান কাজীর ভাড়া বাসায় নিজ রুমে গলায় গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

নিহতের স্ত্রী মিতু জানান, আমার স্বামী কিছু দিন পূর্বে পূবাইল কলেজ গেট চায়ের দোকান করে সংসার চালাতো বর্তমানে ২ মাস যাবত বেকার ঋণগ্রস্ত। খাবারের প্রয়োজনে আজ সন্ধ্যায় কাঁচা মালামাল বাজার করে নিয়ে আসেন এবং আমার ছেলে মিহিরের সাথে নিজ ঘরে খেলা করতে থাকেন। পরবর্তীতে নিজ শয়ন কক্ষে আমার তিন বছরের শিশু ছেলে মিহির ইসলামকে নিয়ে খেলা করা অবস্থায় রুমের দরজা লাগিয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেন।

আমি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পাশের রুমে পাটের তৈরি রশি দিয়ে ঝুরি তৈরি করছিলাম এমন সময় বাচ্চার কান্না শব্দ পেয়ে দরজা বন্ধ অবস্থায় জানালা দিয়ে দেখতে পাই আমার স্বামী সিলিং ফ্যানের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। আমার চিৎকার শুনে স্থানীয় লোকেরা ঘটনাস্থলে এসে তাৎক্ষণিকভাবে পূবাইল থানা পুলিশকে সংবাদ দেয়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন,আপাতত লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com