1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

পটুয়াখালীতে আলোচিত নিলিমা রানী হত্যা মামলার প্রধান আসামি’কে আটক করেছে র‍্যাব-৮.

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।

সদর উপজেলার কমলাপুরে আলোচিত ঘটনা নিলিমা রানী হত্যা মামলার প্রধান আসামি অসিম রায় (৪৫) কে আটক করেছে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প। আটককৃত আসামি অসিম রায় ইউনিয়নের মধ্য ধরান্দী গ্রামের বাসিন্দা মৃত অমরি কান্ত রায়ের ছেলে।

র‍্যাব-৮, সু্ত্রে, সোমবার (২৪’জুন-২০২৪ ইং) তারিখ আনুমানিক বেলা ১২:১৫ ঘটিকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মির্জাগন্জ্ঞ উপজেলার আমরাগাছিয়া ইউনিয়ন থেকে পটুয়াখালী সদর থানার নিলিমা রানী হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং এবং প্রধান পলাতক আসামি অসিম রায় (৪৫) কে আটক করা হয়েছে।

উল্লেখ, গত (১১’জুন ২০২৪ ইং) তারিখে পটুয়াখালী সদর থানার কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দী গ্রামে বাদীর চাচা গোপাল শিকারীর বাড়িতে আসামীরা বে-আইনী ভাবে ঘরে প্রবেশ করে বাদীর নানাকে কিল ঘুষি মারতে থাকে তখন বাদিরা আসিয়া নানাকে আসামীদের হাত থেকে মুক্ত করলেও আসামিরা বাদীর মা নিলীমা রানী (৪৫) নামের একজন বৃদ্ধা নারীকে বুকে, পিঠে কিল ঘুষি ও লাথি মেরে মার্মান্তিক ভাবে আহত করে। এ সময় নিলিমা রানী আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে বাদীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন আসলে আসামীরা নিলীমা রানীকে ফেলে রেখে পালিয়ে যায় । পরবর্তীতে বাদী ও আশে পাশের লোকজন এর সহযোগিতায় আহত নিলীমা রানীকে চিকিৎসার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরিক্ষা নিরিক্ষা করে মৃত ঘোষনা করেন।

বিষয়টি র‌্যাবের নজরে আসলে র‌্যাব সদর দপ্তর ইন্টেলিজেন্স উইং এর সহযোগিতায় র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে প্রধান পলাতক আসামি অসিম রায় কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব-৮.

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com