1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

যৌতুকের জেরে বিয়ের আগের রাতেই কনের আত্মহত্যা

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে

যৌতুকের জেরে বিয়ের আগের রাতেই কনের আত্মহত্যা

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রামের পটিয়ায় মেহেদী অনুষ্ঠানের আগে গলায় ফাঁস দিয়ে রীমা আক্তার (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। হবু স্বামী মোরশেদ একই এলাকার মফিজুর রহমানের ছেলে।
পরদিন রাতে তাদের মেহেদী অনুষ্ঠানের কথা ছিল।

বৃহস্পতিবার ২৭ জুন সন্ধ্যা ৮টায় এই ঘটনা ঘটে।
সে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের হীরা তালুকদার বাড়ির বাঁচা মিয়ার মেয়ে।

জানা গেছে, রীমার হবু স্বামী মিজানুর রহমান মোরশেদ আল আরাফা ব্যাংকের জুনিয়র ক্যাশ অফিসার ছিল।

রীমার বড়বোন রুমি আকতার বলেন, রাতে তাদের মেহেদী অনুষ্ঠান ছিল। কাল (শুক্রবার) দুপুরে ছিল বিয়ে। বিয়ের যৌতুক হিসেবে ফার্নিচার দেরিতে দেওয়াকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে মোবাইলে ঝগড়া হয় ওই তরুণীর। ঝগড়ার এক পর্যায়ে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার।

গত ২৫জুন, বরযাত্রী বাবদ নগদ ২লাখ টাকা বরপক্ষকে দেওয়া হয়েছে। এরপর ফার্নিচার চাইলে তাতেও আমাদের পরিবার রাজি হয়। কিন্তু মেহেদী অনুষ্ঠানের দিন ফানির্চার না দিলে তার স্বামী বিয়েতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে মোবাইলে আমার বোনের সাথে তার হবু স্বামীর ঝগড়া হয়। সে একটি চিরকুটও লিখে গেছে। এরপর ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে।
পারিবারিকভাবে বিয়ে ঠিক হলে বিয়েতে বরপক্ষ প্রথমে কোন যৌতুকের দাবি না করলেও পরে ২ লাখ টাকা ও ফার্নিচার দাবি করে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানান,পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com