1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

টানা বৃষ্টিতে ঘুম নেই সাঙ্গু মাতামুহুরি নদী পাড়ের মানুষের

মোঃমোরশেদ আলম চৌধুরী নিজস্ব প্রতিনিধি লামা বান্দরবান
  • প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

মোঃমোরশেদ আলম চৌধুরী নিজস্ব প্রতিনিধি লামা বান্দরবান

পার্বত্য জেলা বান্দরবানে গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারনে জেলার সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বৃদ্ধি পেয়েছে ফলে অনেকটাই আতংকে কাটছে নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী জনসাধারণের দিন।

মঙ্গল বার (২লা জুলাই) সরজমিনে জেলা সদর লামা আলীকদম সাঙ্গু ও মাতামুহুরি ব্রীজ সংলগ্ন এলাকায় দেখা যায় এরই মধ্যে নিজেদের আবাসস্থল হতে গবাদি পশু সরিয়ে উচু স্থানে স্থানান্তর করেছে।দিনের বেলায় যেমন তেমন হলেও বৃষ্টির কারনে রাতের বেলায় অনেকটা নির্ঘুম সময় কাটান সাঙ্গু ও মাতামুহুরি নদীতীরের মানুষ।

গত বছরের আগস্টের ভয়াবহ বন্যার কথা এখনো ভুলতে পারে নি নদী পাড়ের মানুষ এর মধ্যে টানা ৮৪ ঘন্টার বৃষ্টি তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।
বান্দরবান জেলা সদরের লামা ও আলীকদম সাঙ্গু ওমাতামুহুরি নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয়রা জানান গেল বছরের ক্ষতি এখনো কাটেনি টানা বৃষ্টিপাতে এখন নতুন করে চিন্তায় আছি।

তারা জানায় বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিবার পরিজন নিয়ে নিরাপদ স্থানে চলে যাবো।

এদিকে বান্দরবান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল জানান গত ২৪ ঘন্টায় ১০৮ মিঃমিঃ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বৃষ্টিপাত আগামী আরো কয়েকদিন হওয়ার সম্ভাবনা আছে,বৃষ্টিপাতের কারনে সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, পাহাড় ধ্বংসেরও সম্ভাবনা আছে।

এদিকে টানা বৃষ্টিপাতের কারনে দুর্যোগপূর্ণ বিপজ্জনক পাহাড়ি এলাকা হতে সরে যেতে বান্দরবান পৌরসভার পক্ষ হতে জনসচেতনতায় মাইকিং অব্যাহত আছে।

এ বিষয়ে বান্দরবান পৌরসভার মেয়র মোঃ শামসুল ইসলাম বলেন প্রাথমিক ভাবে পৌর এলাকায় ১৯ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।পাহাড়ি এলাকায় বসবাসকারী জনসাধারণ কে নিরাপদ আশ্রয়ে চলে আসতে বলা হয়েছে,কেউ আশ্রয় কেন্দ্রে আসলে তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com