1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা; জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জামশেদ ইসলাম চৌধুরী
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৪০৩ বার পড়া হয়েছে

জামশেদ ইসলাম চৌধুরী

চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঁঞাকে সম্প্রতি সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে আজ দুপুরে জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী জেলা ও দায়রা জজ চট্টগ্রামের কর্মকালীন সময়ে নানা স্মৃতিময় ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, “চট্টগ্রামে জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় এবং সমন্বয়পূর্ণ সম্পর্কের মাধ্যমে আমাদের কার্যক্রম ফলপ্রসূ ও সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হয়েছে।” এ সময় তিনি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতেও এ ধারা বজায় থাকবে এই আশা ব্যক্ত করেন।

বিদায়ী অতিথির ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়ে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, “ড. আজিজ আহমেদ ভূঁঞা’র বর্ণাঢ্য কর্মজীবন শুধুমাত্র বিচার বিভাগ নয়, সবার জন্যই উদাহরণ হয়ে থাকবে। বিগত দুই বছরের অধিক সময় চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে তিনি যেই নিষ্ঠা ও দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার”। এছাড়াও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য বক্তারা ড. আজিজ আহমেদ ভূঁঞা’র মানবিক গুণাবলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন। এসময় বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, সিএমপি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) তানভীর-আল-নাসিফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম. গোলাম মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ সাদি উর রহিম জাদিদসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

উল্লেখ্য গত ১ জুলাই সুপ্রিম কোর্টের সাথে পরামর্শের পর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন ড. আজিজ আহমেদ ভূঁঞা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com