1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

মধ্যম চন্দনাইশে ১০ দিনের পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিলের প্রথম দিন মুন্সি আব্দুর রহমান জামে মসজিদ ময়দানে সম্পন্ন

মোঃআমিন উল্লাহ টিপু চন্দনাইশ প্রতিনিধি।
  • প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩৪৪ বার পড়া হয়েছে

মোঃআমিন উল্লাহ টিপু চন্দনাইশ প্রতিনিধি।

৭জুলাই রোববার বাদে এশা হতে রাত ১২টা পর্যন্ত ১০ দিন ব্যাপী মাহফিলের ১ দিন ঐতিহ্যবাহী চন্দনাইশ পৌরসভার ৭নং ওয়ার্ড মধ্যম চন্দনাইশ মিজ্জির দোকান শোহাদায়ে কারবালা মাহফিল ও এলাকাবাসীর ব্যবস্হাপনায় মুন্সি আব্দুর রহমান চৌধুরী জামে মসজিদ মাঠে ৯তম পবিত্র আহলে বাইতে রাসুল (দ.) শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মুন্সী আব্দুর রহমান চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিব অধ্যক্ষ আল্লামা শাহ্ খলিলুর রহমান নিজামী’র সভাপতিত্বে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সি আব্দুর রহমান চৌধুরী জামে মসজিদের সহ-সভাপতি মোঃশাহেদ ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সি আব্দুর রহমান চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শহিদুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড চন্দনাইশ পৌরসভা কাউন্সিলর মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি মুহাম্মদ গোলাম কিবরিয়া, প্রতিষ্ঠাতা পরিচালক,আল- আজিজ তাহফিজুল কুরআন ক্যাডেট মাদ্রাসা।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাজেদারে মদিনা সুন্নি ঐক্য পরিষদের চেয়ারম্যান তরুণ প্রজন্মের অহংকার হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সিরাজী,নাতে রাসুল (সা:) পরিবেশন করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৭ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সায়ের মোহাম্মদ দিদারুল আলম কাদেরী, মাহফিল পরিচালনায় দায়িত্ব ছিলেন মুন্সি আব্দুর রহমান চৌধুরী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ এতে আরও উপস্থিত ছিলেন মাহফিল পরিচালনা কমিটির মোহাম্মদ আমির খসরু টিটু, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ দিদার, মোহাম্মদ গফুর প্রমূখ ।

বক্তারা বলেন, কারবালার ঘটনা ছিল সত্য ন্যায় প্রতিষ্টা করতে হযরত ইমাম হোসাইন ও তার পরিবারের সদস্যরা এজিদ বাহিনীর হাতে শাহাদাৎ বরন করেন । সত্য ও ন্যায় প্রতিষ্টার জন্য হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাঃ) কারবালার প্রান্তরে এজিদ বাহিনীর সাথে যুদ্ব করে নিজে ও তার পরিবারের সদস্যরা জীবন উৎসর্গ করে গেছেন তা মুসলিম জাতির জন্য স্মরণীয় ঘটনা। ইয়াজিদের প্রেতাত্মারা এখনো সক্রিয়। তারা মুসলমানদের ঐক্যে ফাটল সৃষ্টি করে আত্মঘাতী সংঘাতে ঠেলে দেওয়ার অপচেষ্টা অব্যাহত রেখেছে। ইয়াজিদের শিষ্যদের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে হযরত ইমাম হোসাইন (রাদি.) এর আদর্শে উজ্জীবিত হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ধারণ করে বিশ্বের মুসলমানদেরকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com