1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

“জয়পুরহাট ডিসির উদ্যোগ” লটারির মাধ্যমে বদলি করে রাজস্ব প্রশাসনে স্বচ্ছতার নজীর স্থাপন

নিরেন দাস(বিভাগীয় ব্যুরো প্রধান)রাজশাহী:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৪০১ বার পড়া হয়েছে

নিরেন দাস(বিভাগীয় ব্যুরো প্রধান)রাজশাহী:

ইউনিয়ন ভূমি অফিস নিয়ে সাধারণ মানুষের অভিযোগ পুরনো। ইউনিয়ন ভূমি সহকারী/উপসহকারীরা (তহশিলদার) দীর্ঘদিন এক স্থানে কর্মরত থাকলে এই অভিযোগের পাল্লা আরও ভারী হয়। গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং পেতে নানারকম অনৈতিক পন্থা নেওয়ার অভিযোগও মাঝে মাঝে ওঠে। সেই অভিযোগ থেকে পরিত্রাণ পেতে স্বচ্ছতার নজীর স্থাপন করেছেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

তার উদ্যোগে জয়পুরহাট জেলা প্রশাসন একই কর্মস্থলে তিন বছরের ঊর্ধ্বে পদায়িত আছেন এমন ১৮ (আঠারো) জন ইউনিয়ন ভূমি সহকারী/উপসহকারী কর্মকর্তাদের প্রকাশ্যে লটারির মাধ্যমে বদলি করেছে।

জেলায় এই প্রথম সরকারি কোনো কর্মচারীদের লটারির মাধ্যমে বদলি করা হলো। সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মকর্তাদের বদলি লটারি অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা রেজা আরেফিন বলেন, লটারির মাধ্যমে বদলি এই প্রথম দেখলাম। এর আগে আমার চাকরির জীবনে এই রকম উদ্যোগ দেখিনি। জেলা প্রশাসক স্যারকে অনেক ধন্যবাদ।

ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা গোবিন্দ দাস বলেন, ক্ষেতলাল সদর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলাম বর্তমানে লটারির মাধ্যমে আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন ভূমি অফিসে বদলি হলাম। জেলা প্রশাসক স্যারের ব্যতিক্রম উদ্যোগ অনেক ভালো লেগেছে।

এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, দক্ষতা, জনগণের প্রতি সেবা প্রদানের মানসিকতা এসবের ভিত্তিতে অংশীজনদের মতামত নিয়ে প্রকাশ্যে লটারি করে নানা তদবির উপেক্ষা করে স্বচ্ছতার সঙ্গে বদলি করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করেন, জয়পুরহাট ভূমি রাজস্ব প্রশাসনে এরূপ বদলি একটি নজীর। এতে ভূমি অফিসের কাজে অধিকতর স্বচ্ছতা আসবে।

০৪-০৭-২৪-ইং
নিরেন দাস,জয়পুরহাট
মোবাঃ ০১৯১৭-২১১১১২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com