1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

পটুয়াখালী দারল কুরআন মাদ্রাসায় শিশু নিপিড়নের ঘটনায় মামলা, আসামিরা পলাতক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।

পটুয়াখালীতে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপিড়নের অভিযোগ উঠেছে মাহমুদুল হাসান নামে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে।

গত ৯ জুন পৌর শহরের শেরে বাংলা রোড এলাকার দারুল কুরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

জানাগেছে , গত ৯ জুন বেলা এগারোটার সময় শিক্ষক মাহমুদুল হাসান মাদ্রাসার তৃতীয় তলায় একটি গোপন কক্ষে ওই শিক্ষার্থীকে নিয়ে তার পুরুষাঙ্গে তেল মাখান এবং যৌন কর্ম করেন। এসময় ওই শিক্ষার্থী কান্নাকাটি করলে তাকে মারধর করেন শিক্ষক মাহমুদুল হাসান। পরে বিষয়টি ওই শিক্ষার্থীর পরিবারকে না জানিয়ে উল্টো শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেন প্রধান শিক্ষক আহম্মদ কবির।

এঘটনায় ২৬ জুন ওই ভুক্তভোগীর পিতা পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মাদ্রাসার প্রধান শিক্ষক আহম্মদ কবির ও সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। 

এদিকে ১ জুলাই বিজ্ঞ আদালত মামলাটি এজাহার নিতে সদর থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। এ ঘটনার পরই প্রধান শিক্ষক আহম্মদ কবির ও সহকারী শিক্ষক মাহমুদুল হাসান পলাতক রয়েছেন।

এবিষয়ে মাদ্রাসার শিক্ষক আসামি হয়ে পলাতক থাকার কারনে মিলছেনা তাদের কোন বক্তব্য। বক্তব্য নিতে গেলে উপস্থিত অন্যান্য শিক্ষকরা মিডিয়ার সাথে কথা বলতে নারাজ বলে জানান।

এ নিয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন , এঘটনায় আদালতে একটি মামলা হয়েছে যাহার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com