1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

মুক্তিযোদ্ধা ও সন্তানদের মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের কোটা নিয়ে অপপ্রচার ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান ও পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে বীর মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কালীগঞ্জ উপজেলার যৌথ আয়োজনে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা সভাপতি মো. ইব্রাহীম খন্দকার এর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ড প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুঞ্জর হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান মো. মোশাররফ হোসেন পাঠান, মো. মোয়াজ্জেম হোসেন মোল্লা, মো. শুকুর ভাঙ্গী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, কোটা আন্দোলনের নামে বিএনপি ও জামায়াত ছাত্র-ছাত্রীরা ৩০ লক্ষ শহীদের রক্তে রাঙ্গানো জাতীয় পতাকা পদদলিত করছে। তারা বীর মুক্তিযোদ্ধাকে রাজপথে লাঞ্চিত ও নির্যাতন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করছে। স্বাধীন দেশকে অচল করতে জনসাধারণকে জিম্মি করে বিশ্ব দরবারে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার মহা ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা তার প্রতিবাদ জানাই। পরে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেন।
অন্যদিকে মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে কালীগঞ্জের সর্বস্তরের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে কোটা সংস্কারের দাবীতে কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ মাঠে বিক্ষোভ মিছিল অনুষ্ঠি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com