1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

দাবি মেনে নেওয়ার পরও এই আন্দোলনের যৌক্তিকতা কী, প্রশ্ন প্রধানমন্ত্রীর

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী

কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার পরও এখনও কেনো আন্দোলন হচ্ছে বলে প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আন্দোলনকারীরা কোটা নিয়ে যে দাবি করেছিল তার চেয়ে বেশি পেয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষক লীগের এক সভায় এসব কথা বলেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী বলেন, নানা প্রতিকূলতা মোকাবিলা করে বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশ রাষ্ট্রের বড় অর্জন। বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশের অর্থপূর্ণ কোনো অগ্রগতি হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের অগ্রগতি আবার গতিশীল হয়।সরকারপ্রধান বলেন, ‘যেখানে শিক্ষার্থীদের দাবি শতভাগ মেনে নেওয়া হয়েছে, সেখানে আন্দোলন চালিয়ে যাওয়ার কী যৌক্তিকতা আছে।’ প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, মানুষ মেরে ঝুলিয়ে রাখা কোন ধরনের আন্দোলন।প্রধানমন্ত্রী বলেন, একটি অসাম্প্রদায়িক চেতনার উন্নত জাতি গঠনে যখন আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে তখন একটি কূপমণ্ডূক ও পশ্চাৎপদ গোষ্ঠীও গড়ে ওঠে। ওরা দেশে সংঘটিত সাম্প্রতিক নাশকতায় লিপ্ত হয়েছিল। এরা শিশুদেরও ব্যবহার করেছে। ওদের এসব কর্মকাণ্ডে সন্দেহ হয় ওদের উদ্দেশ্য নিয়ে।মানুষের সেবা দেওয়ার প্রতিটি স্থাপনা লক্ষ্য করে অপশক্তি নাশকতা, হামলা চালায় তারা। এটা কোন ধরনের আন্দোলন? কত মানুষের জীবন গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজে ছাত্রলীগের ছেলে মেয়েদের হামলা ও নির্যাতন করা হয়। কেউই রেহাই পায়নি, উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com